‘মুনমুন আমাকে যৌ’নপল্লীতে নিয়ে গিয়েছিল…’ ‘যৌ’নকর্মীদের এক এক করে…’ অভিনেতাকে নিয়ে নিষিদ্ধপল্লিতে কেন গিয়েছিলেন মুনমুন সেন? রহস্যের উদঘাটন করলেন অর্জুন চক্রবর্তী!

দীর্ঘ বিরতির পর সম্প্রতি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবির মাধ্যমে বড়পর্দায় ফিরেছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন রাইমা সেন। বিশেষ বিষয় হল, একসময় রাইমার মা মুনমুন সেনের সঙ্গে বহু জনপ্রিয় ছবি ও ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন অর্জুন। এবার মেয়ের সঙ্গে কাজ করতে গিয়ে পুরনো দিনের নানা স্মৃতি ফিরে এসেছে অভিনেতার মনে। সেই আড্ডাতেই তিনি শোনালেন মুনমুন সেনকে নিয়ে এক অজানা গল্প।
অর্জুনের কথায়, মুনমুন শুধু সৌন্দর্যের জন্যই নয়, মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ। তাঁর জ্ঞান, শিল্পচর্চা এবং উদার মানসিকতা সবসময়ই মুগ্ধ করত সহকর্মীদের। অভিনেতার দাবি, ক্যামেরার সামনে দাঁড়ালেই চারপাশ যেন আলোকিত হয়ে উঠত। তবে গ্ল্যামারের আড়ালে যে এক অন্য মানুষ লুকিয়ে ছিলেন, সেই পরিচয় তিনি পেয়েছিলেন একটি ধারাবাহিকের শুটিংয়ের সময়।
একদিন টালিগঞ্জে ‘আলেয়া’ ধারাবাহিকের শুটিং চলাকালীন আচমকাই সেট থেকে উধাও হয়ে যান মুনমুন সেন। তাঁকে খুঁজে না পেয়ে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। কিছুক্ষণ পরে অর্জুন দূরে একটি রিকশায় বসে থাকা মুনমুনকে দেখতে পান। কাছে যেতেই অভিনেত্রী তাঁকে রিকশায় উঠতে বলেন। এরপর দু’জনে পৌঁছে যান টালিগঞ্জের একটি এলাকায়, যেখানে সেই সময়ে যৌনকর্মীদের বসবাস ছিল।
সেখানে পৌঁছে মুনমুন সেন একে একে অনেক মহিলাকে নাম ধরে ডাকতে শুরু করেন। তাঁদের সঙ্গে ছিল তাঁর দীর্ঘদিনের পরিচয়। অর্জুন দেখেন, অভিনেত্রী নিজের ব্যাগ থেকে টাকা বের করে কারও সন্তানের পড়াশোনা, কারও চিকিৎসা বা সংসারের প্রয়োজনের জন্য সাহায্য করছেন। স্থানীয় মহিলারাও তাঁকে নিজের পরিবারের সদস্যের মতোই গ্রহণ করেছিলেন। প্রায় দেড় ঘণ্টা সেখানে কাটিয়ে অভিনেতা উপলব্ধি করেন, সমাজের প্রান্তিক মানুষের জন্য নিঃশব্দে কত কাজ করতেন মুনমুন।
আরও পড়ুনঃ ধসে পড়ছে তৃণমূলের ভিত! তৃণমূল থেকে সরে যাচ্ছেন একের পর এক তারকা! রাজ্যসভা ছাড়ছেন কোয়েল মল্লিক? লোকসভা ছাড়ছেন দেব?
এই ঘটনার কথা মনে করে আজও আবেগপ্রবণ হয়ে পড়েন অর্জুন চক্রবর্তী। তাঁর মতে, সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যম বা প্রচারের এত সুযোগ ছিল না। তবুও কোনও প্রচার বা স্বীকৃতির আশায় নয়, সম্পূর্ণ নিজের ইচ্ছায় মানুষের পাশে দাঁড়াতেন মুনমুন সেন। শুটিংয়ে ফিরে এসে এ নিয়ে একটি কথাও বলেননি তিনি। অভিনেতার কথায়, মুনমুনের সেই মানবিক রূপ আজও তাঁর স্মৃতিতে অমলিন হয়ে রয়েছে।

