‘উনাকে নিয়ে যে ধারণা ছিল সেটা মুছে গেল…!’ ‘কোয়েলকে দেখলে এখন আর সেই…’ ‘দেব ভুগেছেন, এবার কোয়েলের পালা’! রাজনীতিতে কোয়েল মল্লিক! মুখ খুললেন অরিত্র দত্ত বণিক!

টলিউডের (Tollywood) প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel Mallick) রাজনীতিতে যোগদানের খবর ঘিরে এই মুহূর্তে সরগরম বাংলা। শাসকদলে তার পদার্পণ কি শুধুই নতুন ইনিংস, নাকি এর ফলে তার দীর্ঘদিনের পরিচ্ছন্ন ভাবমূর্তিতে কোনো দাগ পড়তে চলেছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা গবেষক ও বিশ্লেষক অরিত্র বণিক এই বিষয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রবল বিতর্ক।
অরিত্র বণিকের মতে, এতদিন কোয়েল মল্লিককে মানুষ শুধুই একজন দক্ষ অভিনেত্রী হিসেবে দেখতেন। কিন্তু রাজনীতিতে আসার পর দর্শকদের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। তিনি বলেন, ‘মানুষ যখন এখন তাকে দেখবে, তার চোখের সামনে একটা লেন্স পড়ে যাবে আরে এই তো সেই মানুষ যে কিনা দুর্নীতির স্বপক্ষে সওয়াল করছে।’ এই পলিটিক্যাল লেন্স শিল্পীর সত্তাকে একটি নির্দিষ্ট গণ্ডিতে আটকে ফেলে।
কোয়েল মল্লিকের এই সিদ্ধান্তকে ঘিরে যে নেতিবাচক প্রতিক্রিয়া বা আক্রমণ আসতে পারে, তা নিয়ে অরিত্র বেশ কড়া ভাষায় সতর্ক করেছেন। তিনি বলেন, ‘রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক সেটা জেনেই এসেছেন যে তার পিঠে ছুরি মারার জন্য হাজারটা ছুরি অলরেডি তৈরি হয়ে আছে।’
আরও পড়ুনঃ অবিশ্বাস আর অপমানে শুরুতেই শেষ সমস্ত সম্পর্ক! সম্মান রক্ষায় চরম সিদ্ধান্ত নিল মিঠি! কৃশানুর ঘর ছেড়ে চিরতরে বিদায় নিল সে! দুর্ধর্ষ আজকের পর্ব
তিনি আরও উল্লেখ করেন যে, এই পরিস্থিতির শিকার শুধু কোয়েল নন, অভিনেতা দেবও এর আগে ব্যাপকভাবে ভুগেছেন। দীপক অধিকারী এবং হিরো দেবের আইডেন্টিটি যখন গুলিয়ে যায়, তখন ভালো কাজের চেয়েও সমালোচনা বেশি জোরালো হয়। তার মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গ্রাসরুট লেভেল থেকে উঠে এলেও, পরবর্তীকালে দল এমন সব মেয়েদের এগিয়ে দিয়েছে যারা সমাজের ‘ক্রিমি লেয়ার’ বা প্রিভিলেজড ক্লাসের প্রতিনিধি। প্রশ্ন তুলে তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী পাওয়া গ্রাসরুট লেভেলের মেয়েরা কেন বৃহত্তর রাজনীতিতে সুযোগ পাচ্ছে না? কোয়েল মল্লিকের মতো প্রিভিলেজড অভিনেত্রীদের রাজ্যসভায় পাঠানো সেই পুরনো ধারাকেই বজায় রাখা কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন।
সেলিব্রিটিদের রাজনীতিতে আসা নিয়ে অরিত্রর সবচেয়ে বড় আপত্তি তাদের সময় দেওয়া নিয়ে। তিনি সরাসরি আক্রমণ করে বলেন, ‘আমি এটেন্ডেন্স দেখছি সেলিব্রিটি এমপিরা পার্লামেন্টে যান না, প্রশ্ন করেন না, প্রাইভেট বিল টেবিল করেন না।’ তার সাফ কথা, রাজনীতি কোনো পার্ট-টাইম কাজ নয়। যদি কোয়েল মল্লিক বা রচনা ব্যানার্জীদের মতো সেলিব্রিটিরা রাজনীতিতে আসেন, তবে তাদের উচিত শুটিং কমিয়ে দিয়ে জনগণের জন্য ১০০ শতাংশ সময় দেওয়া। ‘অর্ধেক কাজ’ মানুষের কোনো লাভ হয় না বলেই তিনি মনে করেন।
বর্তমান রাজনীতির পরিবেশকে ‘ভাষা সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন অরিত্র। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে, ইদানীং রাজনীতির ময়দানে বিরোধী পক্ষকে আক্রমণ করতে গিয়ে তাদের চরিত্র বা হোমোসেক্সুয়ালিটি নিয়েও টিটকিরি দেওয়া হচ্ছে। কোয়েল মল্লিককে নিয়ে ব্যক্তিগতভাবে ইতিবাচক ধারণা থাকলেও, এই দূষিত পরিবেশে তিনি কতটা ডিগনিটি বজায় রাখতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।

