স্কুটি চালিয়ে ঘোরা সাদামাটা মানুষটাই অরিজিৎ সিং! জানেন বিয়েবাড়ির অনুষ্ঠানে গান গাইতে কত অংকের পারিশ্রমিক নেন গায়ক?

বর্তমান সময়ে বলিউড তো বটেই, গোটা বিশ্বের সংগীতপ্রেমীদের হৃদয়ে এক অদ্বিতীয় জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং। জিয়াগঞ্জের সাধারণ এক ছেলের কণ্ঠের জাদু আজ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মঞ্চে। কোনও হিট হিন্দি ছবির কথা ভাবা যায় না, যেখানে অরিজিতের গান নেই। তাঁর গলায় প্রেম, বিরহ কিংবা আবেগ যেন আরও গভীর হয়ে ওঠে। এই কারণেই শ্রোতাদের কাছে তিনি আজ প্লেব্যাক জগতের রাজা।

সোচ না সাকে, আয়াত, লাল ইশক, চান্না মেরেয়া, তুম হি হো কিংবা ফির লে আয়া দিলের মতো গান আজও মানুষের মনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। রোম্যান্টিক গান হোক বা মনখারাপের সুর, অরিজিতের কণ্ঠে প্রতিটি গান আলাদা আবেশ তৈরি করে। শুধু রেকর্ডিং স্টুডিও নয়, দেশ বিদেশে তাঁর লাইভ কনসার্ট মানেই উপচে পড়া ভিড় আর আকাশছোঁয়া টিকিটের দাম।

তবে এত জনপ্রিয়তা আর সাফল্যের মাঝেও অরিজিৎ বরাবরই মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন। আজও জিয়াগঞ্জের রাস্তায় স্কুটি চালাতে দেখা যায় তাঁকে। অনেক সময় পিছনে বসে থাকেন তাঁর স্ত্রী কোয়েল। জাঁকজমক বা তারকাসুলভ আড়ম্বর তাঁর জীবনে খুব একটা জায়গা পায়নি। বাড়ির অন্দরেও নেই কোনও অতিরিক্ত বিলাসিতা, বরং সাদামাটা জীবনেই তিনি স্বচ্ছন্দ।

অনেকের মনেই প্রশ্ন থাকে, এত বড় গায়ক কোনও ব্যক্তিগত অনুষ্ঠান বা বিয়েবাড়িতে গান গাইলে কত পারিশ্রমিক নেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, অরিজিৎ নাকি এক একটি অনুষ্ঠানের জন্য প্রায় পাঁচ কোটি টাকা নেন। সাম্প্রতিক সময়ে শাহরুখ খানের জওয়ান ছবির রোম্যান্টিক গান থেকে শুরু করে দুর্গাপুজোয় মুক্তি পাওয়া বাংলা ছবি দশম অবতার ও বাঘাযতীনে তাঁর গান দর্শকদের মন জয় করেছে।

আরও পড়ুনঃ এই ইন্ডাস্ট্রির বন্ধুরাই বলত ‘কাঞ্চনের মা’ল’! ‘এখন নিজের স্ত্রীর…’, অভিনেত্রীকে নোংরা ইঙ্গিত! কাদের বিরুদ্ধে অভিযোগ শ্রীময়ীর?

পেশাদার জীবনের পাশাপাশি অরিজিতের ব্যক্তিগত জীবনও অনুরাগীদের কাছে সমান আকর্ষণীয়। স্ত্রী কোয়েলের সঙ্গে তাঁর রসায়ন বারবার মন ছুঁয়ে যায়। প্রায় প্রতিটি কনসার্টেই কোয়েলকে পাশে পাওয়া যায়। ২০১৪ সালে তারাপীঠে খুব সাধারণভাবেই তাঁদের বিয়ে হয়। শোনা যায়, আশিকি ২ ছবির বিখ্যাত গান তুম হি হো গেয়েই তিনি প্রপোজ করেছিলেন। তাঁদের দুই ছেলে জুল আর আলি আজ তাঁর জীবনের সবচেয়ে বড় আনন্দ।

Back to top button