ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! শরীরে দাউ দাউ করে জ্ব’লছে আগুন! শুটিং সেটে অ’গ্নিদগ্ধ অভিনেতা! এখন কেমন আছিস তিনি?

বাংলাদেশি জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ শুটিং সেটে বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন। রাজশাহীতে তাঁর নতুন ছবি ‘মালিক’–এর একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় আচমকাই নিয়ন্ত্রিত আগুন ছড়িয়ে পড়ে তাঁর শরীরে। দৃশ্যের পরিকল্পনা অনুযায়ী নায়ককে আগুনের মাঝে অভিনয় করতে হতো, তাই সব ধরনের নিরাপত্তা বজায় রেখে শ্যুট শুরু হয়েছিল। কিন্তু মুহূর্তের ভুলেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি, আর শুভর পায়ে লেগে যায় আগুন।

ঘটনাস্থলে উপস্থিতরা জানাচ্ছেন, আগুন ধরার পর প্রথমে শুভ নিজেই তা নেভানোর চেষ্টা করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আরও বড় অংশে। তীব্র শিখার তাপে নায়ক মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। তখনই বোঝা যায়, শুভর পায়ে জখম হয়েছে এবং দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

দুর্ঘটনার পর পরিচালক সইফ চন্দন শুটিং থামানোর সিদ্ধান্ত নেন। কিন্তু নিজের দৃঢ়তা দেখিয়ে শুভ তাঁকে তা করতে নিষেধ করেন। আহত পা নিয়েই তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়ান। ইউনিটের সবার উদ্বেগ সত্ত্বেও শুভ দৃশ্যটি শেষ করার উপর জোর দেন এবং শেষ পর্যন্ত পুরো অ্যাকশন সিকোয়েন্সের শ্যুট সম্পন্ন করেন। তাঁর এই পেশাদারি মনোভাব ও নিষ্ঠা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়।

ইউনিট সূত্রে জানা গেছে, শুভর আঘাত গুরুতর নয়, তবে চিকিৎসকরা কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবুও তিনি কাজ সম্পূর্ণ করার জন্য যেভাবে দুর্ঘটনার পরও শ্যুট চালিয়ে গেলেন, তা সত্যিই নজিরবিহীন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়, এবং সোশ্যাল মিডিয়ায় শুভর দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিতে শুরু করেন অনেকে।

আরও পড়ুনঃ দিতিপ্রিয়ার বিদায়েও টিআরপি অটুট! ‘কই কিছুই তো…’- অভিনেত্রীর অহংকারে কো’প বসালেন জিতু!

পরিচালক সইফ চন্দনের ‘মালিক’ ছবিতে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করছেন অভিনেত্রী মিম। অ্যাকশন ও নাটকীয়তায় ভরপুর এই ছবিটি আগামী ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে। দুর্ঘটনা সত্ত্বেও শুভর দৃঢ়তা ছবিটির প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে দিল।

Back to top button