টেলিভিশনের জনপ্রিয় নায়কের সাথে গোপনে প্রেম করছে রাই! কে সেই সৌভাগ্যবান ব্যক্তি?

ধারাবাহিক গুলির হাত ধরেই অনেকসময় অপরিচিত অভিনেতা অভিনেত্রীরা রাতারাতি সেলিব্রেটি হয়ে ওঠে। সেরকমই একজন হলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। খুব বেশিদিন হয়নি অভিনয় জগতে পা রেখেছে আরত্রিকা (Aratrika Maity)। তবে এর মধ্যেই নিজের নাম, খ্যাতি সমস্তটা অর্জন করে নিয়েছে নিজের অভিনয়ের যোগ্যতায়। জি বাংলার (Zee Bangla) ‘খেলনা বাড়ি’ (khelna Bari) ধারাবাহিকের হাত ধরেই দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে আরাত্রিকা। বর্তমানে অভিনয় করেছে জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকে।
মাত্র ২০ বছর বয়সেই ধারাবাহিক জগতে নিজের পাকাপাকি ব্যবস্থা করে নিয়েছে। কিছুদিন আগেই নিজের উপার্জন কিনেছেন বাড়ি। তার সাফল্যে গর্বিত তার বাবা মা, বন্ধুবান্ধব সকলেই। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ থাকেন আরাত্রিকা। সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই তাকে ছবি, ভিডিও পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি সেরকমই তার পোস্ট করা একটি ভিডিও ঘিরে উঠছে নানান প্রশ্ন।

নতুন মানুষের প্রবেশ আরাত্রিকার জীবনে
অভিনয় জগতে অভিনেতা অভিনেত্রীদের প্রেমে নতুন কিছু নয়। এর আগেও বহু অভিনেতা অভিনেত্রীকে সম্পর্কে জড়াতে দেখা গিয়েছে। এবারে সেই তালিকায় নাম লেখালেন আরাত্রিকা। আসলে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সকলের মনেই নানান রকম প্রশ্ন থাকে। তারা বাস্তব জীবনে কেমন, কোথায় থাকে, তাদের মনের মানুষকে? এই ধরনের কত প্রশ্ন উঠতে থাকে তাদেরকে নিয়ে। সম্প্রতি আরাত্রিকার পোস্ট করা একটি রিল ভিডিও দেখে সেই প্রশ্নই উঠেছে দর্শকদের মনে।
সম্প্রতি ইনস্টাগ্রামে আরাত্রিকা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একটি ট্রেন্ডিং গানের সাথে রিল ভিডিও বানিয়েছেন। আর সেই রিল ভিডিওতে অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে টেলিভিশন জগতের আরেক জনপ্রিয় অভিনেতা আর্য দাশগুপ্তকে। আর্য এর আগে বহু ধারাবাহিকে অভিনয় করেছেন। শিশু শিল্পী হিসেবে টলিউডে প্রবেশ করেন তিনি।
আরও পড়ুন: অনির্বাণকে সামনে পেতেই চ’রম রেগে গেলেন দর্শক! পর্দার ক্ষো’ভ উগরে দিলেন বাস্তবে!
এর আগেও আর্যকে আরাত্রিকার রিল ভিডিওতে দেখা গিয়েছে। এছাড়াও আর্য নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে আরাত্রিকার সঙ্গে বিভিন্ন ছবি পোস্ট করে থাকেন। আর দুজনের এই ঘনঘন রিল এবং ছবি পোস্ট করা নিয়ে দর্শকের মনে প্রশ্ন উঠেছেন তবে কি বাস্তব জীবনে প্রেম করছেন আর্য এবং আরাত্রিকা? ওই রিল ভিডিও পোস্ট করে আরাত্রিকা বিশেষ ইমজি ব্যবহার করেছে। যদিও এই বিষয় নিয়ে আরাত্রিকা বা আর্য কেউই এখনো কিছুই জানাননি।

