“তুই প্রমাণ করে দিলি, তুই আমার নিজের পেটের ছেলে নোস”- এক নিমেষে অনিকেতকে দূরে ঠেলে দিলো মামনি!

অহংকারী দাম্ভিক মানুষের নিজেদের অহংকারকে বজায় রাখতে শেষ পর্যন্ত যেতে পারে। আজ সেটাই প্রমাণ করে দিলো জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের নায়কের মা অপরাজিতা। যত দিন যাচ্ছে জমে উঠছে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করছে এই ধারাবাহিক।

শুরু থেকেই এই ধারাবাহিকের নায়িকা শ্যামলীকে একেবারেই সহ্য করতে পারেনা নায়কের মা অপরাজিতা। তাই বারবার নানা রকম ছুতোয় তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু প্রত্যেকবার শ্যামলী এমন একটা কিছু করে ফেলে যাতে জোড়া বাড়ির কেউ তাকে বাড়ি থেকে বের করতে পারেনা উল্টে আরো বেশি সম্মান দেয়। সব একেবারেই মেনে নিতে পারছিল না অপরাজিতা।

স্পষ্ট করে একটা উপায় চলে আসে তার সামনে। যখন জানা যায় শ্যামলী আসলে তিস্তা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তাকে বিশ্বাসঘাতক প্রমাণ করে বাড়ি থেকে বের করে দেয় অপরাজিতা। সে ভেবেছিল শ্যামলী তার জায়গাটা নিতে চাইছে। আর তার জায়গা কেউ নিতে পারবে না। অহংকার দম্ভে অন্ধ হয়ে গিয়েছিল অপরাজিতা। শেষ পর্যন্ত তার ইচ্ছে সফল হলো না। আবারো জোড়া বাড়িতে পা রাখলো শ্যামলী। আর এইবার আগেরবারের মতো নিয়ে শ্যামলীকে হাত ধরে বাড়িতে নিয়ে এলো ধারাবাহিকের নায়ক অনিকেত।

অনেকেিত নিজেও জানতো না সে শ্যামলীকে ঠিক কতটা ভালোবাসে। তাকে এমন বিপদের মুখে ফেলে একা একা কোনভাবেই ফিরে আসতে চায়নি সে। তার মন যেটা বলেছে সে ঠিক সেটাই করেছে। মামনির বলা কথাগুলোকে জোর করে শুনতে গিয়ে নিজের অনেকটা সময় নষ্ট করে ফেলেছে অনিকেত। তাই এইবার আর সেই একই ভুলের পুনরাবৃত্তি ঘটায়নি সে। শ্যামলী আর অনিকেতকে একসাথে জোড়া বাড়িতে ঢুকতে দেখে রাগে পাগল হয়ে যায় অপরাজিতা।

আরও পড়ুন: অভিমন্যুর ফাঁদে পা দিলো না পর্ণা! ইন্দুর কথা শুনে এক কঠিন সিদ্ধান্ত নিলো বর্ষা! পর্ণাকে বিয়ের প্রস্তাব দিলো সৃজন!

অনিকেতকে শাস্তি দিলো মামনি

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, অনিকেতের কাণ্ড দেখে অপরাজিতা বুঝে যায় আর কোনো ভাবেই শ্যামলীকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব নয়। এত বড় একটা সুযোগ শেষ করে দিয়েছে অনিকেত। অপরাজিতা রেগে গিয়ে অনিকেতকে বলে, “আজ তুই প্রমাণ করে দিলি তুই আমার নিজের পেটের সন্তান নোস। হলে এমনটা করতে পারতিস না।” কথাটা শুনে ভীষন কষ্ট পায় অনিকেত।

 

Back to top button