স্টার জলসায় বিরাট চমক! জনপ্রিয় ধারাবাহিকে ফিরছে ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী! নাম জানলে খুশি হবেন সকলেই

জি বাংলার (Zee Bangla) সর্বকালের জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম মিঠাই (Mithai)। একান্নবর্তী পরিবারের হাসি খুশি জীবনযাপনের কাহিনী ক্রমে ঘরের গল্প হয়ে ওঠে দর্শকদের। ‘মিঠাই’ তে অভিনয় করার পর থেকেই জনপ্রিয়তা বেড়েছে ধারাবাহিকের কলা কুশলীদের। ধারাবাহিকের (Bengali Serial) জনপ্রিয়তা একটাই বাড়ে যে অন্য ভাষাতেও আসে গল্পটি। অন্যদিকে ‘মিঠাই’ শেষ হওয়ার পর থেকেই মনখারাপ অনুরাগীদের।
এদিকে বছর পড়তেই টেলিভিশনে আসছে নিত্য নতুন ধারাবাহিক। নতুন অভিনেত্রীরা হোক কী পুরনো মুখ, নতুন গল্পে দর্শকদের মন জয় করতে উদ্যোগী চ্যানেল কর্তৃপক্ষ। যেমন স্টার জলসায় শুরু হয়েছে নতুন সিরিয়াল চিনি। অন্য দিকে ‘বঁধুয়া’ নামক নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ করেছে স্টার জলসা (Star Jalsha)। এর মধ্যে দর্শক মহলে প্রশ্ন উঠছে, তবে কি নতুন ধারাবাহিক কে জায়গা দিতে শেষ হবে আগের গুলি? তালিকায় প্রথমেই আসছে হরগৌরি পাইস হোটেল ধারাবাহিকটির নাম।
আরো পড়ুন: বলিউড অভিনেত্রীর সঙ্গে ছোটপর্দার ‘রাঙা বউ’! প্ৰিয় অভিনেত্রীর সঙ্গে থেকে আবেগে ভাসলেন শ্রুতি!
‘মিঠাই’ ধারাবাহিকটি শেষের পর হাত গুটিয়ে বসে নেই কলাকুশলীরা। মিঠাই তথা সৌমিতৃষা কুন্ডু পা রেখেছেন বড় পর্দায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা প্রধান। মিঠাই ধারাবাহিকে সৌমিতৃষা-র মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল শিশুশিল্পী অনুমেঘা কাহালিকে। মায়ের মতো বড়পর্দায় পা রেখেছে সেও। কাবুলিওয়ালা ছবিতে ছোট্ট মিনির ভূমিকায় নজর কাড়ে অনুমেঘা।
বড়পর্দায় অভিনয়ের পর এবার টেলিভিশনে অভিনয় করতে দেখা যাবে অনুমেঘাকে। স্টার জলসার ‘হরগৌরি পাইস হোটেল’ ধারাবাহিকে ঐশানির মেয়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। মিঠাইয়ের পর এবার ঐশানীর মেয়ে হয়ে ফিরছে সে। তাঁর কামব্যাক যে দর্শকদের কাছে আকর্ষণীয় হবে তা আগের থেকেই ধারণা করছে চ্যানেল কর্তৃপক্ষ।

টলিপাড়ার খবর, ‘হরগৌরি পাইস হোটেলের’ গল্পে আসছে নতুন মোড়। কারণ বেশ কিছু বছর এগিয়ে যেতে চলেছে ধারাবাহিকের গল্প। দেখা যাবে, এবার পুলিশ অফিসার হয়ে উঠেছেন ঐশানী। ক্রমে শঙ্কর ও ঐশানীর জীবন ও তাঁদের ছোট্ট মেয়েকে নিয়েই আবর্তিত হতে চলেছে ধারাবাহিকের গল্পটি।

