মুখোশের আড়ালে চলছে বেআইনি করবার! সত্যি উদঘাটন করতে গিয়ে বি’পদের মুখে আনন্দী!

জি বাংলার (Zee Bangla) অসংখ্য ধারাবাহিকগুলির মধ্যে একটি ধারাবাহিক যেটি একটু একটু করে দর্শকদের মনে জায়গা তৈরি করে নিচ্ছে। সেই সঙ্গে টিআরপি তালিকায় নিজেদের স্থান দখল করে নিচ্ছে। ধারাবাহিকে দীর্ঘ অনেকদিন ধরেই নায়িকা উপস্থিতি লক্ষ্য না করা গেলে ধারাবাহিকের টিআরপি রেটিং (TRP Rating) কিভাবে ধরে রাখতে হয় সেটা ভালো মতো করে জানে আনন্দী (Anondi) ধারাবাহিকটি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে জ্ঞান ফিরে আসার পর আনন্দী বুঝতে পারে সে মেডিনেস নার্সিংহোমের কোন একটি ঘরে রয়েছে যেখানে সবাই আসতে পারে না। এদিকে আদি বাড়িতে বসে চিন্তা করতে থাকে আনন্দীর জন্য। তাই রাতেই অমৃতাকে ফোন করে আনন্দীর খোঁজ নেয়। অমৃতা জানায় সে সব রকম ভাবে চেষ্টা করছে। পুলিশ রকেটকে খুঁজতে এলে রকেট নন্দিনীকে ফোন করে বলে তাকে পুলিশ খুঁজছে। নন্দিনী তখনই বুঝতে পারে আদি এসবের পেছনে রয়েছে।

আনন্দী আজকের পর্ব ২৬ নভেম্বর (Anondi Today Episode 26 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দী যে ঘরে রয়েছে সে ঘরে সবার ঢোকার অনুমতি নেই। আসলে আগের দিন আনন্দী যখন চম্পাহাটি যাচ্ছিল তার আগে মেডিনেসে আদির সঙ্গে দেখা করতে যায়। সেখানে একটি ডাক্তারের চালচলন মোটেই সুবিধার লাগেনি আনন্দীর। তারপর আনন্দী মেডিনেস থেকে বেরোনোর সময় নার্সিংহোমের পেছনে ওই ডাক্তারকে বড় বড় বাক্সে বেআইনি জিনিস পাচার করতে দেখে নেয়। আর সেটা দেখেই আনন্দী ওই গুদাম ঘরে ঢুকে সমস্ত কিছু নিজের চোখে দেখতে যায়। তারপরই আনন্দীকে মাথায় আঘাত করে ওই ঘরে বন্দী করে রাখা হয়েছে।
মেহেন্দির আয়োজন করা হলো লাহিড়ী বাড়িতে
এদিকে বাড়িতে তিতির এবং আদির মেহেন্দি সংগীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেক ধুমধাম আয়োজনে অনিরুদ্ধ নিজের ছেলের বিয়ের আয়োজন করছে। বাড়ির প্রত্যেকে যে এই বিয়েতে খুশি নয় সেটা বোঝাই যাচ্ছে। বিজয়া, সুমনা, তনুশ্রী কেউই এই বিয়ে মন থেকে মেনে নিতে পারছে না। কিন্তু বাড়ির আর বাকিরা এই বিয়ে নিয়ে বেশ মেতে উঠেছে। অন্যদিকে আদি অমৃতাকে ফোন করে জানায় এই বিয়ের আগে আনন্দীর বাড়িতে ফিরে আসাটা কতটা জরুরী। অমৃতাও জানায় সে সব রকমভাবে ভাবে আদিকে সাহায্য করার চেষ্টা করছে।
আরও পড়ুনঃ মাকে নির্দোষ প্রমাণ করতে ঘর ছাড়ল জোনাকি! জমে গেল মিত্তির বাড়ির প্রথম পর্ব!
তারপর অমৃতা নিজের পুলিশ ফোর্স নিয়ে পৌঁছে যায় আনন্দীর বাপের বাড়িতে। তার দাদা বৌদিকে জেরা করার জন্য। সেখানে গিয়ে অমৃতা আনন্দীর দাদা বৌদিকে আনন্দী সম্পর্কে অনেক প্রশ্ন করতে থাকে। কিন্তু আনন্দীর দাদা বৌদি তো রকেট এবং নন্দিনীর সাথে হাত মিলিয়েছে। তাই অমৃতার কথার সোজাসুজি জবাব না দিয়ে নানা রকম ভনিতা করতে থাকে। আর অমৃতাকে আদির ব্যাপারে নানান রকম কথা বলে। তখন অমৃতার মনেও আদিকে নিয়ে সন্দেহ তৈরি হয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

