আনন্দীকে ভুলে ফের বিয়ের পিঁড়িতে আদি! তবে কি পু’ড়তে চলেছে আনন্দীর কপাল!

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো আনন্দী (Anondi)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ ঠিকই তবে ইতিমধ্যে ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। শুরুর সময় থেকে একটু একটু করে জায়গা তৈরি করে নিচ্ছে। প্রথম সপ্তাহের পর থেকে স্লট পাচ্ছে। এখনো প্রতিপক্ষকে হারাতে পারেনি তাও চেষ্টা করে যাচ্ছে প্রতিদিনই।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আদিকে বাড়ির সবাই মিলে আনন্দীর নামে ভুলভাল বোঝাতে থাকে। তিতির বারবার আদিকে আনন্দীর থেকে দূরে করে দেওয়ার চেষ্টা করে।কিন্তু আদি এখনো আনন্দীকে বিশ্বাস করতে চায়।টিভিতে আদির নাম মেয়ে পাচারের অভিযোগ দেওয়া হচ্ছে। আনন্দীর দাদা সবার সামনে মিথ্যে নাটক করতে থাকে। লাহিড়ী বাড়িতে পাড়ার লোকজন এসে তাদের অপমান করতে থাকে। বাড়ির সবার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। অনিরুদ্ধ আর একমুহুর্ত সময় নষ্ট না করে আদিকে বলে থানায় গিয়ে আনন্দীর নামে ডায়েরি করতে।

anondi

আনন্দী আজকের পর্ব ১৮ নভেম্বর (Anondi Today Episode 18 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে অনিরুদ্ধ আদিকে থানায় যাওয়ার জন্য জোর করলেও আদি মানতে চায় না। সে স্পষ্ট জানিয়ে দেয় থানায় গিয়ে আনন্দীর নামে সে অভিযোগ করবে না। কিন্তু বাড়ির বাকি ছেলেরা মানতে চায় না। এদিকে আদি বলে দেয় সে নিজেকে আর এসবের মধ্যে জড়াতে চায় না। বলে বাড়ি থেকে বেরিয়ে যায়।

অন্যদিকে নন্দিনী তিতিরকে বোঝাতে থাকে এটাই আদিকে নিজের করে নেওয়ার মোক্ষম সুযোগ। এই সুযোগ যেন তিতির হাতছাড়া না করে। নন্দিনী তিতিরকে সমানে উস্কে দিতে থাকে। তিতিরও নন্দিনীর কথায় চলতে থাকে। এদিকে আদি নার্সিংহোমে গিয়ে নিজের কাজ করতে থাকে। কিন্তু এসবের মাঝেও আনন্দীর কথা কিছুতেই ভুলতে পারে না। নানান জায়গায় ফোন করে আনন্দীর খোঁজ নিতে থাকে।

আরও পড়ুনঃ এক মুহূর্তেই সব শেষ! অভিনেতা ইন্দ্রাশীষের জীবনে বিরাট দুঃসংবাদ!

আদিকে বিয়ের প্রস্তাব দেয় তিতির

তারপর হঠাৎই আদির চেম্বারে মিডিয়ার লোক ঢুকে এসে আদিকে প্রশ্ন করতে থাকে। তিতির তখন আদিকে সেখান থেকে বের করে একটা অন্য জায়গায় নিয়ে আসে। তিতির আদির মন ভালো করতে এলাহী আয়োজন করে। এসব আদির পছন্দ না হলেও তিতির জোর করে আদিকে আটকে রাখে। তারপরই নানান কথার মাঝে তিতির আদিকে বিয়ে করার প্রস্তাব দেয়। তিতিরের এই আচরণে আদি বেশ বিরক্ত এবং অবাক হয়। সেখানেও হঠাৎ করে মিডিয়ার লোক এসে আদি তিতিরকে ঘিরে ধরে। সেখান থেকে কোনমতে বেরিয়ে আসে তারা। এরপর আদি বাড়িতে এসে তার বাবা, দাদা, কাকা সবাই তিতিরকে বিয়ের কথা বলতে থাকে। কিন্তু আদি নিজের কথার নড়চড় করে না। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button