টিয়ারপিতে ধুন্দুমার! জলসার গীতাকে জোরদার টক্কর জি-এর নবাগতা আনন্দীর!
বর্তমানে বাংলা ধারাবাহিকগুলি টিকে রয়েছে টিআরপি রেটিং (TRP Rating) এর উপরে। যেই ধারাবাহিকের টিআরপি রেটিং (TRP Rating) যত ভালো সেই ধারাবাহিক চলবেও তত ভালো। সেরকমই জি বাংলার পর্দায় সদ্য শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক। নতুন ধারাবাহিকটির নাম আনন্দী। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra) এবং অভিনেতা ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)।
ধারাবাহিকের শুরু থেকে আদি এবং আনন্দীর জীবনের নানান গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। ধারাবাহিকে আনন্দী একজন নার্স এবং আদিদেব একজন ডাক্তার। আদি বড়লোক বাড়ির ছেলে হলেও সে একজন সৎ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে ছোট থেকে। আর বর্তমানে সে একজন সৎ ডাক্তার হতে পেরেছে। যেখানে অন্যান্য ডাক্তাররা মোটা অংকের টাকা নিয়ে অপারেশন করে, চিকিৎসা করে সেখানে আদি গরীব দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা করে। অন্যদিকে আনন্দী সকলের বিপদে আপদে ছুটে আসে। সব সময় হাসি খুশি থাকে। কিন্তু তার জীবনে অনেক দুঃখ রয়েছে। এভাবেই এগোচ্ছে ধারাবাহিকের গল্প। আনন্দী ধারাবাহিকটি জি বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় দেখা যায়।
অন্যদিকে সেই একই সময়ে স্টার জলসার পর্দায় দেখা যায় গীতা LLB। গীতা এলএলবি ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী হিয়া মুখার্জি (Hiya Mukherjee) এবং অভিনেতা কুনাল শীল (Kunal Shill)। এই ধারাবাহিকটিও প্রথম দিন থেকে দর্শকের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকে গীতা স্বস্তিকার জুটি দর্শকদের অত্যন্ত পছন্দের।
ধারাবাহিকের গীতার অ’সৎ মানুষদের সাথে ল’ড়াইয়ে
র গল্প ফুটিয়ে তোলা হচ্ছে, সে একজন সৎ আইনজীবী এবং বড় আইনজীবী হওয়ার জন্য সে অনেক কেস বিনা পয়সায় লড়েছে এক সময়। গীতার শশুরও একসময় তার শত্রু ছিল। কিন্তু নিজের সৎ ব্যবহারের মাধ্যমে গীতা সকলের মন জয় করে নেয়। এই ধারাবাহিকে প্রতিদিনই দর্শকদের জন্য থাকে নিত্য নতুন চমক।
আরও পড়ুন: ব্যর্থ মাধবীর প্ল্যান! পালাতে গিয়ে ঘটল মহা বিপত্তি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
গীতাকে টেক্কা দিচ্ছে আনন্দী
তবে এবার আনন্দী এবং গীতা LLB দুই ধারাবাহিকের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আনন্দী মাত্র কয়েক সপ্তাহ আগেই শুরু হয়েছে। শুরু হওয়ার পর থেকে টিআরপি তালিকায় বেশ ভালো ফলাফল করতে শুরু করেছে ধারাবাহিকটি। ইতিমধ্যে গীতাকে টেক্কা দেওয়া শুরু করেছে। প্রথম সপ্তাহে এক থেকে দশের মধ্যে স্লট পেয়ে দারুন রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে। গীতাকে টেক্কা দিতে এখনো পারেনি তবে ফলাফল দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আর কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো গীতা LLB কে টেক্কা দেবে আনন্দী। যেমন এই সপ্তাহতে গীতা LLB এর টিআরপি রেটিং ছিল ৬.২ এবং আনন্দীর রেটিং ৫.০।

