একাধিক রোগে জর্জরিত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী অন্বেষা হাজরা! তবে কি আনন্দী থেকেও বিদায় নিচ্ছেন তিনি?

বাংলা টেলিভিশন জগতের (Bengali television) একজন অন্যতম প্রাণোচ্ছল অভিনেত্রী হলেন অন্বেষা হাজরা (Annwesha Hazra)। রূপে গুণে সবদিক থেকেই অভিনেত্রীকে ভীষণ ভালোবাসেন দর্শক মহল। অভিনয় করার সময় প্রত্যেকটি অনুভূতি তার মধ্যে দিয়ে জীবন্ত হয়ে ওঠে। তবে এইবার বেশ সংকরজনক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী অন্বেষা।
যারা প্রত্যেকদিন অভিনেত্রীর বর্তমান ধারাবাহিক আনন্দী দেখে থাকেন তারা হয়তো খেয়াল করেছেন বেশ কয়েকদিন যাবত অভিনেত্রীকে আর ধারাবাহিকের পর্দায় দেখা যাচ্ছে না। সেই নিয়ে অনেকের মনে প্রশ্নও জেগেছে। অনেকেই সমাজ মাধ্যমের পাতায় অভিনেত্রীর খোঁজ করেছেন। অভিনেত্রীর অনুরাগীরা তাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। কারণ যেভাবে বর্তমান ধারাবাহিক গুলিতে নায়ক নায়িকার মুখ পরিবর্তিত হচ্ছে সেটা নিয়েই একটু আশঙ্কা করছিলেন তারা। কারণ তারা তাদের প্রিয় অভিনেত্রীকে হারাতে চান না।
প্রশ্ন উঠছিল, কি হয়েছে অভিনেত্রীর আর কেনই বা কয়েকদিন যাবত তাকে ধারাবাহিকের পর্দায় দেখা যাচ্ছে না? এর উত্তর অভিনেত্রী নিজেই দিয়েছেন। অন্বেষা হাজরা অর্থাৎ সবার প্রিয় মিষ্টি কথার পাঁচন আনন্দীও ভক্তদের ভীষণ ভালোবাসেন তাই তাদের চিন্তিত দেখে অভিনেত্রী নিজে থেকেই তার বর্তমান অবস্থার কথা দর্শকদের সাথে ভাগ করে নেন।
কি হয়েছে অভিনেত্রীর?
তার কি হয়েছে সেটা জানাতেই অভিনেত্রী কিছুক্ষণ আগেই সমাজ মাধ্যমের পাতায় একটি পোস্ট শেয়ার করেন এবং তার ক্যাপশনে লেখেন, “ডেঙ্গু এবং টাইফয়েড এর কারণে আমি নার্সিং হোমে এডমিট আছি। শেষ শুটিং করেছিলাম তাও জ্বর অবস্থায়ে, টেম্পারেচার অ্যান্টিবায়োটিকস চলার পরেও না কমার কারণে আমি ভর্তি হই। তবে এই মুহূর্তে আমি ভালো আছি, সব কিছুই নরমাল আছে, আশা করি সামনের সপ্তাহ থেকে তোমাদের সাথে দেখা হবে। আমাদের সবটাই তোমাদের জন্য, আমাদের পাশে থেকো, নিজেরাও ভালো থেকো, সুস্থ থেকো।”
আরও পড়ুন: ভয় দেখাতে গিয়ে নিজেই ইঁদুরের মতন গর্ত থেকে বেরিয়ে এল ইশা! হাতেনাতে ইশাকে ধরে ফেলল পর্ণা!
অভিনেত্রীর এমন শারীরিক অবস্থা দেখে বেশ ভেঙে পড়েছেন দর্শক মহল। নিজেদের প্রিয় অভিনেত্রীকে এমন অবস্থায় দেখতে পাচ্ছেন না তারা। সেই ছটফটে হাসি খুশি মিষ্টি অভিনেত্রী এমন ভাবে হাসপাতালের বিছানায় পড়ে রয়েছে এটা সত্যি দর্শকদের কাছে বেশ মর্মান্তিক একটি ব্যাপার। তবে অভিনেত্রী নিজে থেকে ভক্তদের উদ্দেশ্যে নিজের সুস্থতার বার্তা প্রেরণ করে তাদেরকে অনেকটাই চিন্তা মুক্ত করেছেন। তার অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং তাড়াতাড়ি ধারাবাহিকের পর্দায় তার প্রত্যাবর্তনের অপেক্ষা করছেন।

