“আমার শুরুটা হয়েছিল রিজেকশন দিয়ে, এক কোণে বসে হাউমাউ করে কাঁদতাম”- চোখে জল অন্বেষা হাজরার!

টেলিভিশন জগতের (Television) জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অন্বেষা হাজরা (Annwesha Hazra)। দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। কাজল লতা, এই পথ যদি না শেষ হয়, সন্ধ্যা তারার মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিককে অভিনয় করেছেন অন্বেষা। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) আরও একটি জনপ্রিয় ধারাবাহিক আনন্দীতে (Anondi) অভিনয় করতে।
আনন্দী ধারাবাহিকে তাকে আবারও অভিনেতা ঋত্বিক মুখার্জির সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে। অভিনয় জগতে আসার পর থেকে দর্শকদের বিপুল ভালবাসা পেয়েছে অন্বেষা। শুরুর সময় থেকে এখনো পর্যন্ত অসংখ্য দর্শক তাকে ভালোবেসে আপন করে নিয়েছে। শুধুমাত্র অভিনয়ের জন্যই নয়। অন্বেষা নিজের স্বভাব চরিত্র সবকিছুর জন্য দর্শকের ভীষণ প্রিয় একজন অভিনেত্রী।

তবে এই আজ অভিনেত্রী যে এত বিপুল জনপ্রিয়তা এবং ভালোবাসা পাচ্ছেন একটা সময় এইসবটা পাওয়ার জন্য অনেক পরিশ্রম ও রিজেকশন সহ্য করতে হয়েছে। সফল অভিনেত্রী হওয়ার আগের রাস্তাটা অতটাও সহজ ছিল না অন্বেষার। অন্বেষা নিজের এক সাক্ষাৎকারে সেই সমন্ধে বিস্তারিত আলোচনা করেছেন।
অন্বেষাকে রিজেকশান নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন “হ্যাঁ রিজেকশনে আমাকেও সহ্য করতে হয়েছে। আমি কে যে আমাকে একবার দেখাতেই কেউ পছন্দ করে নেবে। আমার তো কাজের শুরুতেই হয়েছিল চরম রিজেকশন দিয়ে। কষ্ট হত কেঁদেছি। কিন্তু সারাক্ষণ ওটা নিয়ে পড়ে থাকিনি। পরে কি হবে দেখো নেবো।”
আরও পড়ুনঃ “তোমাকে আমার সঙ্গে শু’তে হবে”- মাত্র ১৬ বছর বয়সে কাস্টিং কাউচের শিকার জনপ্রিয় অভিনেত্রী!
“আমি কখনও এটা নিয়ে ভাবিনা যে কেনো আমাকে নিলো না, কেনো বাদ দিয়ে দিল। আমি ভাবি আমার মধ্যে নিশ্চয় কোনো কমতি ছিল তাই আমাকে বাদ দিলো। সেটা নিয়ে ভাবতে থাকি। যাতে পরবর্তীতে আর সেই ভুলটা না করি। খুব মন দিয়ে কাজটা করার কথা ভাবি।”

