‘বন্ধুদের সঙ্গে রাতে একা ছাড়িনি…’ ‘ছটার মধ্যে বাড়ি ঢুকতে না ঢুকলে…’ ‘মা আর কোনদিনও কথা বলবে না এটা ও জানে!’ পর্দার মতো বাস্তবেও কড়া মা অঞ্জনা বসু! নিজের ছেলেকে নিয়েও অভিনেত্রীর স্পষ্ট বার্তা!

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অঞ্জনা বসু বহু বছর ধরেই নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন। কখনও কঠোর মা, কখনও দায়িত্ববান অভিভাবকের চরিত্রে তাঁকে দেখে অভ্যস্ত দর্শক। সম্প্রতি নিজের বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা ভাগ করে নিয়ে আবারও আলোচনায় এলেন অভিনেত্রী।
অঞ্জনা জানান, পর্দায় তিনি যে ধরনের চরিত্রে অভিনয় করেন, বাস্তব জীবনেও তিনি অনেকটাই সেই রকম। তাঁর কথায়, ‘কুসুমের ইন্দ্রাণী চরিত্রের সঙ্গে আমার অনেক মিল রয়েছে। আমি ভুলকে মেনে নিতে পারি, কিন্তু অন্যায় একেবারেই নয়।’ অভিনেত্রীর মতে, যারা বড়দের সম্মান করে না, তাদের তিনি বিশেষ পছন্দ করেন না।
ছেলেকে ছোট থেকেই নিয়মের মধ্যে রেখে বড় করেছেন অঞ্জনা। তিনি বলেন, তাঁর ছেলে সবসময় মায়ের কথা মেনে চলেছে এবং কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে যায়নি। বর্তমানে ছেলে কলকাতার বাইরে থাকলেও ছোটবেলা থেকেই খুব বেশি আবদার করত না বলেই জানিয়েছেন অভিনেত্রী।
অঞ্জনার কথায়, বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়া বা রাত করে ঘোরার বিষয়েও ছেলে কখনও জোরাজুরি করেনি। শুধু একবার শহর ছাড়ার আগে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যেতে চেয়েছিল। তখনও অভিনেত্রী সময় বেঁধে দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতেই হবে।
আরও পড়ুনঃ ‘বাবার হাত ধরে ডিরেক্টর হলেন, অথচ আমাদের দুই বোনকেই কাজ থেকে বঞ্চিত করলেন!’ টলিউডের ‘অকৃতজ্ঞতা’ নিয়ে মুখ খুললেন রিনা চৌধুরী!
মায়ের প্রতি ভালোবাসার পাশাপাশি ছেলের মধ্যে দায়িত্ববোধও রয়েছে বলে মনে করেন অঞ্জনা। অভিনেত্রী জানান, তাঁর ছেলে জানে মা রেগে গেলে শুধু বকাবকি নয়, কথা বলাও বন্ধ করে দিতে পারেন। তাই ছোট থেকেই শাসনের মধ্যেই ছেলেকে বড় করেছেন তিনি।

