ধরা পড়ে গেল অহনা! প্রাক্তন প্রেমিকার কাণ্ড দেখে কঠিন সিদ্ধান্ত নিলো অনিকেত!

এখন জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি একেবারে জমে উঠেছে তার মধ্যে অন্যতম হলো কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি সম্প্রচারিত হওয়ার পর থেকেই দর্শকদের মনে একটা আলাদা জায়গা দখল করতে সক্ষম হয়েছে। যতদিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ধারাবাহিকে চলছে ধুন্দুমার পর্ব।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, প্রথম থেকে শ্যামলী বুঝতে পেরেছিল অহনা মেয়েটা ভালো নয়। যখন অহনা তার স্বামীর দিকে হাত বাড়ানোর চেষ্টা করল তখন থেকেই শ্যামলী উঠে পড়ে লেগেছিল এখন আর পর্দা ফাঁস করতে। অবশেষে চলে এলো সেই দিন। শ্যামলীর জালে জড়িয়ে পড়লো অহনা। তাদের বড়লোক মালিককে বোকা বানাতে বানিয়ে বানিয়ে তাকে মিথ্যা কথা বলার সময় সেখানে চলে আসে অনিকেত। অহনার সমস্ত কথা নিজের কানে শুনে নেয় সে।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১০ জুলাই (Kon Gopone Mon Bhesechhe Today Episode 10 July)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনিকেত পাবে এসে রীতিমতো অবাক হয়ে যায়। অন্যদিকে অনিকেতকে সেইখানে দেখে আরো বেশি চমকে যায় অহনা। অনিকেত বলে, সবাই তাকে সবকিছু দিয়েছে, শুধু অনেকেতই তাকে কিছু দিতে পারেনি। এরপর পাবের মালিক সবার সামনে বলে, এতক্ষণ নাটক করছিল অহনার মুখ দিয়ে সত্যি কথাগুলো বের করানোর জন্য। অনিকেত তখনও বিশ্বাস করতে পারছে না যে, এই মেয়েটাকে সে একদিন নিজের সবটুকু দিয়ে ভালবেসে ছিল।

নিজেকে বাঁচানোর চেষ্টা করে অহনা

অহনা এত সহজে হেরে যেতে চায় না। সে আবার বানানো গল্প আওড়াতে শুরু করে অনিকেতের সামনে। অহনা বলে, পরিস্থিতি তাকে দিয়ে এই সমস্ত কাজ করিয়েছে। সে সম্পূর্ণভাবে পরিস্থিতির শিকার। তার ভালো শ্বশুরবাড়ি জোটেনি। তার কাছে কোন কাজ নেই। তাই জন্যই অহনা এমন হয়ে গিয়েছে। তখনই শ্যামলী বলে ওঠে, অহনা মিথ্যা কথা বলছে। ওর শ্বশুরবাড়ির লোকজন যথেষ্ট ভালো। সব শুনে অহনা বুঝে যায় শ্যামলী আর কোন রাস্তা খোলা রাখেনি।

আরও পড়ুন: শ্বশুরবাড়িতে ঢুকতে না ঢুকতেই শাশুড়ির নিশানায় রাই!

এরপর সবাই মিলে বাড়ি ফিরে আসে। তৃষা অনেকক্ষণ ধরে আহনাকে ফোন করে যায় কিন্তু অহনা কিছুতেই ফোন ধরতে চায় না। শ্যামলীকে দাঁড় করিয়ে অপরাজিতা জিজ্ঞাসা করে যে কি হয়েছে অনিকেতের। শ্যামলী বলে, অহনা অনিকেতকে ঠকিয়েছে। এরপর সমস্ত ঘটনা খুলে বলে। অপরাজিতা এরপর তৃষাকে বলে, ওই অহনা মেয়েটাকে সে কোনদিনও সহ্য করতে পারতো না। আজ আরও একবার প্রমাণ হয়ে গেল যে অপরাজিতা তখন ঠিক বলেছিল। তৃষা অপরাজিতাকে বোঝানোর চেষ্টা করে অহনাকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে।

 

Back to top button