“এই পথ যদি না শেষ হয়”-এর নায়িকা এবার বিয়ের পিঁড়িতে!

বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। একের পর এক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। তবু মনে রেখো, সরস্বতীর প্রেম, কে আপন কে পর, রাঙা বউ, রানু পেল লটারি, জয় কালী কলকাত্তাওয়ালী, এই পথ যদি না শেষ হয় সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন পায়েল দেব (Payel Deb)। সম্প্রতি তাকে দেখা যাচ্ছে বাংলা টকিজের প্রযোজিত জি বাংলার ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি-তে।
গত বছরই রথের দিন পাঞ্জাবি মতে অভিনেত্রী রোকা সেরেছিলেন পোশাক ব্যবসায়ী শিখর টন্ডনের সঙ্গে। তবে সামাজিক মাধ্যমে অভিনেত্রী পায়েল দেবের আশীর্বাদের কথা ওঠে সম্প্রতি। কিন্তু ঘটনাটা আসলে কি? মঙ্গলবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি। ছবি দেখেই প্রশ্ন জেগেছিল অভিনেত্রীর অনুরাগীদের মনে। তবে কি আশীর্বাদ সেরে ফেলেন অভিনেত্রী পায়েল দেব?
আশীর্বাদ সেরে ফেললেন পায়েল? প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী
এই প্রশ্নের উত্তর জানার জন্যই সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী পায়েল দেবের সঙ্গে। অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানান “সকলে এই ভুলটাই করেছেন। আসলে গত বছর আমার রোকা হয়েছে। আর গতকাল আমার জন্মদিন ছিল। আমার আর শিখরের পরিবার উপস্থিত ছিল। মা-বাবা, শ্বশুর-শাশুড়ি মিলে আশীর্বাদ করেন। সেই ছবি দেখে সকলে ভেবেছেন আমার আশীর্বাদ।”
সামাজিক মাধ্যমে সম্পর্কে জড়িয়ে কি ভয় পেয়েছিলেন পায়েল?
অভিনেত্রী জানান সামাজিক মাধ্যমেই তার সঙ্গে আলাপ হয়েছিল তার হবু স্বামী শিখর টন্ডনের। সম্পর্কে জড়াতে ভয় করেনি? অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন “সম্পর্কে জড়ানোর আগে যাচাই করে নিয়েছিলাম। ভাল করে মিশেছি। আমার মা-বাবারও ওকে পছন্দ হয়েছে। তারপর বিয়েতে রাজি হয়েছি।” তিনি আরও জানিয়েছেন, তাঁর বরাবরের স্বপ্ন ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করবেন। তাঁর পছন্দ পঞ্জাবি ছেলে। সেই স্বপ্ন সফল হতে চলেছে। “শিখরের পরিবার নামেই পঞ্জাবি। কলকাতায় ওর জন্ম। ঝরঝরে বাংলা বলে। মাছ খেতে খুব ভালবাসে।”
আরও পড়ুন: ত্রাণ আদায় করতে মোক্ষম চাল চললো নায়িকা! ফুলকির জালে জর্জরিত রুদ্ররূপ সান্যাল!
কবে বিয়ে করছেন পায়েল দেব?
অভিনেত্রী কথায় বিয়ের আগেই বাগদান সারবেন তিনি। বাগদান, বিয়ের সাজ, থিম সবটাই ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন। বাগদানের দিন তিনি বেছে নিতে পারেন সোনালি বা রুপোলি রঙের পোশাক। তবে বাঙালি মেয়ের বিয়ে, তাই বিয়ের সন্ধ্যায় লাল বেনারসি ছাড়া আর কিছুই ভাবতে পারেনি পায়েল। হাসতে হাসতে তিনি বলেছেন শিখর বিয়ে করতে আসবেন শেরওয়ানি পরে। তার পর নিয়ম মেনে বরপোশাক পরে বসবেন পিঁড়িতে। ধুতি, টোপর পরে বিয়ে করবে বলে এখন থেকেই উত্তেজিত। মেনু কি বাঙালি-পঞ্জাবি খানা মিলিয়ে? সে খবর এখনই ফাঁস করতে নারাজ পায়েল। তবে কথায় কথায় বিয়ের পরিকল্পনাও ফাঁস করে দিয়েছেন পায়েল। বলেছেন, ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। “কোভিড কাল অনেকের কাছে অভিশপ্ত। কিন্তু আমার কাছে আশীর্বাদ স্বরূপ। ওই সময় সমাজমাধ্যমের হাত ধরে আমি শিখরকে পেয়েছি।” জানিয়েছেন পায়েল।


