“ওই বুড়োকে ছেড়ে আসতে আমার ভয় লাগে, কারণ ওকে একমাত্র আমিই বকি”- মেয়ের মৃ’ত্যুর পর স্বামীকে কিভাবে আগলে রাখেন মৌসুমী চট্টোপাধ্যায়?

৫০ বছরের বেশি সময় ধরে টলিউড (Tollywood) এবং বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করে চলেছে মৌসুমী চ্যাটার্জী (Moushumi Chatterjee)। ১৯৬৭ সালে তরুণ মজুমদারের ‘বালিকা বধূ’র হাত ধরেই বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। শেষবার তাঁকে দেখা গিয়েছে ‘পিকু’ সিনেমায়। টলিউডের উত্তম কুমার থেকে বলিউডের অমিতাভ বচ্চন অভিনেতার নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন অভিনেত্রী। নিজের রূপ এবং অভিনয়ের দক্ষতায় বছরের পর বছর ধরে মন জিতে এসেছেন অভিনেত্রী।

তার ঝুলিতে রয়েছে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। বাংলা থেকে হিন্দি ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন ৭০ দশক জুড়ে। কেবল সৌন্দর্যে নন, অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন কত শত মানুষকে। ২০১৯ সালে বড় মেয়েকে হারান তিনি। মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যু হয় মৌসুমীর বড় মেয়ে পায়েলের। বড় মেয়ের মৃত্যুর পর তাকে দেখতে যাননি অভিনেত্রী যা নিয়ে জল ঘোলা হয়েছিল। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সেই সব নিয়ে আলোচনা করলেন অভিনেত্রী।

Unknown story of Mousumi Chatterjee

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন ‘এত কিছুর পর আমি তা-ও সুখী। কারণ রোজই কোনও না কোনও মায়ের আঁচল খালি হচ্ছে। বিশেষ করে জওয়ানদের। সেই কথা ভেবেই রাতে শান্তিতে ঘুমোতে পারি। জওয়ানের মা-রা এক সন্তানের নিথর দেহ পাওয়ার পর আরও এক সন্তানকে তৈরি করে। ওদের সামনে আমাদের কষ্ট কোনও কষ্টই না। এই কারণে আমি এখনও হাসতে পারি। আমার মনে হয় আপনাকে আনন্দের কারণ হতে হবে। কারণ কষ্ট বা দুঃখ ভাগ করে নেওয়ার জিনিস না। আর ব্যক্তিগত কারণে আমি সবার সামনে কাঁদতেও পারি না। এ রকম শক্ত করেই আমার মা-বাবা আমায় তৈরি করেছেন’।

এছাড়াও বড় মেয়ে চলে যাবার পর মৌসুমী চ্যাটার্জির স্বামী একেবারে ভেঙে পড়েছেন। সেই নিয়ে অভিনেত্রী বলেন। “আমার বড় মেয়ে মারা যাবার পর এখন আমার স্বামী বিষয়টা ভুলতে পারিনি। সেখান থেকে ওভারকাম করতে পারেননি। তাই জন্য ওকে ছেড়ে আসতে ভয় লাগে। আমি কলকাতায় সাত আট বছর পর এলাম। মুম্বাইতেই থাকি স্বামীকে নিয়ে। বুড়োকে ছেড়ে আসতে ভয় লাগে। কারণ বাড়িতে একমাত্র আমি বকি। আর কারো কথা শোনে না। আমার বাড়ির কাজের মহিলারা বলে দিদি আজ তুমি বাড়িতে নেই আজকে দাদা দুপুরের খাবার খাবে না। তাই জন্য ওই বুড়োকে ছেড়ে আসতে আমার ভয় লাগে।”

আরও পড়ুনঃ রাজা একজন দু’শ্চরিত্র? অভিনেতার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ স্ত্রী মধুবনীর!

প্রায় সাত আট বছর পর আবার কলকাতায় ফিরলেন মৌসুমী চ্যাটার্জী। আগামী দিনে তাকে বাংলা ছবিতে দেখা যাবে। বেশ কয়েক বছর আবারও বাংলা ছবিতে কামব্যাক করছেন অভিনেত্রী। যশ নুসরাতের নতুন ছবি আড়িতে মায়ের ভূমিকায় থাকছেন মৌসুমী। দীর্ঘ কয়েক বছর পর আবার বাংলা ছবিতে দেখা যাবে তাকে। যা নিয়ে দর্শকও ভীষণ উৎসাহিত এই ছবি দেখার জন্য।

Back to top button