এইবার বিয়ের পিঁড়িতে গীতা LLB – জনপ্রিয় অভিনেত্রী! পাত্র কে?

ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) প্রতিদিনই সম্পর্ক ভাঙ্গা গড়ার গল্প শোনা যায়। কখনো কখনো কারো দীর্ঘদিনের প্রেম ভাঙছে, বিয়ে ভাঙছে অথবা কেউ শুরু করছে নতুন জীবন। সেরকমই জনপ্রিয় এক অভিনেত্রী (Actress) শুরু করলেন তার নতুন জীবন, জীবনকে দিলেন দ্বিতীয়বার সুযোগ। একটি ভুল সম্পর্কে থাকার চেয়ে একা থাকা ঢের ভালো এ কথাটা নিশ্চয়ই আপনার প্রত্যেকেই মানবেন।
সেরকমই অভিনেতা-অভিনেত্রীরাও মাঝেমধ্যে ভুল সম্পর্কে জড়িয়ে পড়েন। যেখান থেকে বেরিয়ে আসতে কারো কারো অনেক সময় লেগে যায় আবার কেউ নিজের ভুল বোঝা মাত্রই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে। সেরকম ঘটনা ঘটেছে জনপ্রিয় অভিনেত্রীর সাথে। দীর্ঘ বেশ অনেক বছর ধরে একটি ভুল সম্পর্কে ছিলেন অভিনেত্রী।
নতুন জীবন শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী
বিয়ের পর সুখী ছিলেন না অভিনেত্রী। তার এক কন্যা সন্তানও রয়েছে। কিন্তু তারপরও টিকিয়ে রাখতে পারলেন না সম্পর্ক। অবশেষে নিজের জীবনকে দ্বিতীয়বার সুযোগ দিলেন অভিনেত্রী। মেয়েকে পাশে নিয়েই সারলেন দ্বিতীয় বিয়ে। আইনি মতে ধুমধাম আয়োজনের মাধ্যমে বিয়ে সারলেন মনের মানুষের সাথে। আগামী বছর সামাজিকভাবে চার হাত এক হবে তাদের।
দুজন দুজনকে গত এক বছর ধরে চেনেন। অভিনেত্রীর প্রেমিক চেয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে নিতে। তাই জন্যই এক বছরের মাথায় আইনিভাবে বিয়েটা সেরে নিলেন। অভিনেত্রীর বিয়েতে উপস্থিত ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। নেগেটিভ চরিত্রের পাশাপাশি মাঝেমধ্যে পজিটিভ চরিত্রেও ধরা দিয়েছেন অভিনেত্রী। তুঁতে, সাহেবের চিঠি, সোহাগে সিঁদুর ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। বর্তমানে তাকে গীতা এলএলবি এবং দুই শালিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে।
আরও পড়ুনঃ মেডিনেসে ভেজাল! প্রথম দিন কাজে গিয়েই কঠিন সত্যের মুখোমুখি আনন্দী!
রবিবার পার্কস্ট্রিটের এক রেস্তোরাঁয় আংটি বদল ও আইনি বিয়ে সারলেন অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি। চিকিৎসক রুদ্রজিৎ রায়ের সাথেই শুরু করলেন নতুন পথ চলা। রুদ্রজিৎ পেশায় চিকিৎসক, পাশাপাশি স্বাধীন পরিচালক। মেয়ের বয়স যখন ৯ বছর তখন পরকীয়া সম্পর্কে জড়ান অভিনেত্রীর স্বামী। ডিভোর্স হয় তাঁদের। তারপর নতুন করে প্রেমে পড়েছিলেন অভিনেত্রী, কিন্তু সেই সম্পর্কও তিক্ততায় ভরে উঠেছিল। ছাড়তে হয়েছিল কাজ। অবশেষে রুদ্রজিৎ এসে তার হাত ধরে। মেয়ে, পরিবারের লোকজন, বন্ধুবান্ধবদের নিয়ে ওইদিন নতুন জীবন শুরু করেন অভিনেত্রী।
View this post on Instagram

