টিআরপিতে মহা ধামাকা! ফুলকিকে টেক্কা দিল জলসার দুই জনপ্রিয় মেগা! মুখ থুবড়ে পড়ল জি বাংলা!

দেখতে দেখতে কেটে গেল আরো একটা সপ্তাহ। প্রত্যেক সপ্তাহে এই নির্দিষ্ট দিনেই বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশ করা হয়ে থেকে। বিশেষ কোনো কারণ উপস্থিত না হলে এই দিনটির নড়চড় হয় না। বৃহস্পতিবারেই বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয়ে থাকে। টেলিভিশনে এই প্রতিযোগিতার বাজারে টিআরপি তোলা ছাড়া আর কোনো গতি নেই।
বর্তমানে প্রতিমাসেই নতুন নতুন সব ধারাবাহিক এসে উদয় হচ্ছে প্রথম সারির চ্যানেল গুলিতে। এগুলির মধ্যে যে সমস্ত ধারাবাহিকগুলি দর্শকদের মন জয় করতে সক্ষম হচ্ছে সেগুলি তার প্রতিপক্ষ ধারাবাহিকগুলিকে টেক্কা দিয়ে শীর্ষ অবস্থান করছে। আর যে ধারাবাহিকগুলি পারছে না সেগুলিকে টেলিভিশন ছেড়ে চলে যেতে হচ্ছে। এবার দেখার পালা, এই সপ্তাহে কে জিতে নিলো সেরার শিরোপা।
এইবার দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকাতে প্রথম পাঁচে জায়গা করে নিলো কোন কোন ধারাবাহিক। প্রথম স্থানে অবস্থান করছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০।
প্রথম এবং দ্বিতীয় স্থানের মধ্যে খুব একটা নম্বরের বিভেদ লক্ষ্য করা যাচ্ছে না। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্টার জলসা চ্যানেলের এক জনপ্রিয় ধারাবাহিক কথা। টিআরপিতে ৬.৭ পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করেছে এই মেগা। এই সপ্তায় টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার উড়ান ধারাবাহিকটি। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৬ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার নবাগত জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ এবং জি বাংলার ফুলকি। এই সপ্তাহে ৬.৫ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই দুই ধারাবাহিক। পঞ্চম স্থানে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৩।
1st •• নিম ফুলের মধু ৭.০
2nd •• কথা ৬.৭
3rd •• উড়ান ৬.৬
4th •• ফুলকি , শুভ বিবাহ ৬.৫
5th •• কোন গোপনে ৬.৩

