“টুকাই দা” বলা রিনি বিদায় হওয়ার পর এবার এলো “সৃজন দা” বলা তিন্নি! স্বামী স্ত্রীর মাঝে এমন একটা বোন থাকবেই যে বউ হতে হতে হয়নি! তিন্নিকে দেখে রিনির কথা মনে পড়ছে দর্শকের

বর্তমানে জি বাংলার ‘নিম ফুলের মধু’ বেশ ভালোই জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে।। গত সপ্তাহের টিআরপি তালিকাতে দেখা গেছে এতদিন ধরে জগদ্ধাত্রী যে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সেটাকে ভেঙে ফেলে নিম ফুলের মধু দ্বিতীয় স্থানে উঠে এসেছে। প্রথম থেকেই পর্না, সৃজন এবং তার মায়ের গল্প বেশ ভালই দর্শকদের মন জয় করছে তা বলাই বাহুল্য। দিনে দিনে এই গল্প আরো বেশি জমজমাট এর রূপ ধারণ করছে। বর্তমানে দেখা যাচ্ছে পর্না এবং সৃজনের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে পর্না আর কলেজের এক সিনিয়রকে নিয়ে। যার জন্য সৃজন পর্নার সঙ্গে কথা পর্যন্ত বলছেনা। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে কৃষ্ণা, মৌমিতা এবং তিন্নি।
কিছুদিন আগেই দেখা গিয়েছিল সৃজন সিঁড়ি থেকে পড়ে যায় এবং তার মাথা ফেটে যায়। তাই এখন সৃজন বাড়িতে রয়েছে কিন্তু পর্নার সঙ্গে এসে খুবই খারাপ ব্যবহার করছে। সেই সুযোগে তিন্নি সৃজনের কাছে যায় এবং তাকে কমলালেবু খাওয়াতে চায়। সেই দেখে পর্না রেগে যায় এবং তিন্নিকে বলে সৃজন আমার বর তাই রাগ করলেও আমি ভাঙ্গাবো আর কমলা লেবুও আমি খাওয়াবো। তারপরে এই তিন্নি বলে যে তুমি হয়তো ভুলে যাচ্ছ যে সৃজনদার সাথে প্রথমে আমার বিয়ে ঠিক হয়েছিল। আর এই শুনে পর্না আরো রেগে যায় এবং সে তিন্নির চোখে কমলা লেবুর রস দিয়ে দেয়। সেই থেকে তিন্নি পর্নাকে শায়েস্তা করার জন্য এমন ভান করেছে যে সে আর চোখে কিছু দেখতে পারছে না।
এই মুহূর্তে তিন্নি চরিত্রটি দর্শকদের অত্যন্ত অপছন্দের একটি চরিত্র হয়ে উঠেছে ঠিক যেমনটা হয়ে উঠেছে পর্নার জীবনে। এতদিন ধরে তারা যতই চক্রান্ত পর্নার বিরুদ্ধে করুক না কেন সৃজন পর্নাকে সবকিছুতে সাহায্য করছিল কিন্তু এবার সেই সৃজনও পর্নার ওপর রেগে রয়েছে। তাই এখন তাকে নিজেকেই এই সব কিছুর সাথে লড়াই করতে হচ্ছে। উল্টোদিকে তিন্নি এখন সুযোগ পেলেই “সৃজন দা” “সৃজন দা” করছে। আর অন্ধ হয়ে যাওয়ার নাটকটাও চালিয়ে যাচ্ছে যাতে সৃজন তার কাছাকাছি চলে আসে। এইসব দেখে দর্শকরা জি বাংলার একটি পুরনো ধারাবাহিকের চরিত্রর সঙ্গে অত্যন্ত মিল পাচ্ছে।
প্রসঙ্গত কয়েক মাস আগে শেষ হয়ে গেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। এ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যেত অভিনেত্রী অন্বেষা হাজরা এবং অভিনেতা ঋত্বিক মুখার্জীকে। আর সেই সঙ্গে তিন্নির মত এমনই একটি চরিত্র ছিল যেটিতে অভিনয় করতো অভিনেত্রী মিশমি দাস। তাতে তার চরিত্র টির নাম ছিল রিনি। সে সবসময় উর্মি এবং তার টুকাই বাবুর মাঝে আসার চেষ্টা করত। সুযোগ পেলেই “টুকাই দা” “টুকাই দা” করে মাথা খারাপ করে দিত। সেই ধারাবাহীকেও টুকাইকে বিয়ে করতে চাইতো রিনি আর এই ধারাবাহিকে সৃজনকে বিয়ে করতে চায় তিন্নি।

প্রসঙ্গত নিম ফুলের মধু ধারাবাহিকের পর্নার ভূমিকায় অভিনয় করছে অভিনেত্রী পল্লবী শর্মা এবং সৃজনের ভূমিকায় অভিনয় করছে অভিনেতা রুবেল দাস। সেই সঙ্গে তিন্নির ভূমিকায় রয়েছে অভিনেত্রী নবনীতা মালাকার। বর্তমানে এই ট্র্যাক যে দর্শকদের অত্যন্ত পছন্দ হচ্ছে তা নিয়ে কোন সন্দেহ নেই। তাই প্রায় সময় নিম ফুলের মধু ধারাবাহিকের নানা রকম বিষয় নিয়ে চর্চা হতে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। তাই জন্যই এবার দর্শকরা বলছে এতদিন “টুকাই দা” “টুকাই দা” করে মাথা খেতো রিনি আর সে বিদায় হওয়ার পরে এবার “সৃজন দা” “সৃজন দা” করে মাথা খাচ্ছে তিন্নি।

