সমুদ্রতীরে হ’ট প্যান্ট আর টপে রিল্যাক্স মুডে ধরা দিল কৌশাম্বি! ক্যাপশনে ‘আদৃত’কে উদ্দেশ্য করে কী ইঙ্গিত দিলেন মিঠাইয়ের ‘দিদিয়া’?

চর্চায় এখন আদৃত-কৌশাম্বী! তাদের সম্পর্ক সম্বন্ধে আমরা সকলেই অবগত। কৌশাম্বীর সঙ্গে যে তাঁর প্রেম চলছে সে কথাও কারোর অজানা নেই। টেলিপাড়ার তাদের প্রেমের ব্যাপারটা পুরোটাই ‘ওপেন সিক্রেট’। দিদিয়ার সঙ্গে উচ্ছেবাবুর অফস্ক্রিন বন্ডিং নজরে কাড়ে সব ভক্তদেরই। যদিও আদৃত, কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা এখনও তেমনভাবে কিছু প্রকাশ্যে আনেননি।

তবে সেকথা কারোর অজানা নয়। সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন আদৃত। তবে মাঝেমধ্যেই ফেসবুকে ছবি পোস্ট করেন আদৃত। যদিও কৌশাম্বী ভালো সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। তাঁর শেয়ার করা ছবিতে অনেকসময়ই নজরে আসেন আদৃত। মিঠাই’ ভক্তরা আদৃত-কৌশাম্বীর সম্পর্ক নিয়ে খুশি হলেও কিছুজন আবার বেজায় বিরক্ত।

Adrit Roy

অনেকেই ভালোবেসে এই জুটিকে ‘কৌদৃত’ নামও দিয়েছে ভক্তরা। আবার কিছু মিঠাই ভক্তরা কৌশাম্বীর প্রোফাইলে গিয়ে বিরূপ মন্তব্য করেন। কেউ তাঁকে ‘বুড়ি’ আবার কেউ ‘ঘরভাঙানি’ তকমা দেন। বিরক্ত হয়ে কৌশাম্বী অনেক সময়ই নিজের ইনস্টা পোস্ট থেকে সেইসব নেগেটিভ মন্তব্য ডিলিট করে দেন।

একদিকে ‘মিঠাই’ যখন শেষের মুখে তখনই জি বাংলা প্রোডাকশনে নতুন মেগায় কাজ পেয়ে গিয়েছেন কৌশাম্বি। হ্যাঁ, ফুলকিতে দেখা মিলবে আদৃত-প্রিয়ার! ‘ফুলকি’তে কৌশাম্বীকে দেখে মিঠাই ভক্তদের একাংশ রীতিমতো ক্ষুব্ধ। তবে নিন্দকদের বুড়ো আঙুল দেখিয়ে ছুটি কাটাতে চলে যান কৌশাম্বী।

Adrit Roy

সম্প্রতি সেখানেই তোলা দুটি ছবি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন কৌশাম্বী। পোস্ট করার সাথে সাথেই একাধিক কমেন্টে ভরে ওঠে কমেন্ট বক্স। সব থেকে বেশি যে জিনিসটি দর্শকদের মন কেড়েছে তা হল অভিনেত্রীর ক্যাপশন। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন – “নির্জনতা জানে হয় না তার বিদায়! দূরে গিয়েও ফিরে আসা যায়”। এত সুন্দর একটি ক্যাপশন যে আদৃতের দিকেই ইঙ্গিত করছে এমনটাই দাবি করছেন ভক্তদের।

Back to top button