প্রধানমন্ত্রীর বি’কৃত ছবি প্রদর্শন? শ্রীলেখা মিত্রর দিকে অভিযোগের তীর? একাধিক থানায় অভিযোগ দায়ের! ‘মোদিজির বি’কৃত কোনও ছবি আমার হাতে রয়েছে…’ মুখ খুললেন অভিনেত্রী!

NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে ঘিরে গত ২৪ জুলাই কলকাতার ধর্মতলায় ছাত্র আন্দোলনের সময় উত্তেজনার সৃষ্টি হয়। সেই কর্মসূচিতে হিংসা ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও সামনে আসে। ঘটনার পর রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। এবার সেই আন্দোলনে অংশ নেওয়া অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে লক্ষ্য করে অভিযোগ দায়ের করেছে বিজেপি।

বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ দাবি করেছেন, আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিকৃত ছবি প্রকাশ্যে দেখানো হয়েছিল। এই অভিযোগে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিধাননগর সাইবার থানাসহ একাধিক জায়গায়ও অভিযোগ জমা দিয়েছেন দলের নেতা-কর্মীরা। শ্রীলেখার বিরুদ্ধে এফআইআর করে দ্রুত আইনি পদক্ষেপের দাবিও জানানো হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে জনশৃঙ্খলা নষ্টের উদ্দেশ্যে কাজ করা, উসকানিমূলক উপাদান প্রদর্শন এবং মানহানির মতো অভিযোগ। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে।

sreelekha mitra PM Modi poster controversy

এই অভিযোগের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর বক্তব্য, তিনি রাজনৈতিকভাবে বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করলেও ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান করার উদ্দেশ্য তাঁর ছিল না। তাঁকে দেশদ্রোহী বলা সম্পূর্ণ অযৌক্তিক বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুনঃ নাসা-ইসরোও ফেল! বাংলা সিরিয়ালে অলৌকিক চাবি ঘুরিয়ে টাইম ট্রাভেল! এক নিমেষে অতীত যাত্রা! সমালোচনার শিকার জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’!

শ্রীলেখার দাবি, আন্দোলনের সময় তাঁর চোখে রোদচশমা ছিল এবং সেই মুহূর্তে পুলিশের লাঠিচার্জ চলছিল। সেই পরিস্থিতিতে তিনি একটি ছোট পোস্টার হাতে নিয়েছিলেন, কিন্তু সেটিতে কী ছবি ছিল তা খেয়াল করার সুযোগ পাননি। তাঁর কথায়, পোস্টারটি ঘুরিয়ে দেখেননি বলেই সেখানে কোনও বিকৃত ছবি রয়েছে, তা তিনি বুঝতেই পারেননি।

Back to top button