পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী! দুর্নীতি ও আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে পুলিশি হেফাজতে গায়িকা অদিতি মুন্সির স্বামী! জোর কদমে চলছে তদন্ত!

বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে পুরুলিয়া থেকে গ্রেফতার করেছে এসটিএফ। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি, দুর্নীতি এবং নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের মতো একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই এই অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত চলছিল।
পুলিশের তদন্তে দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী, রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয় বা পরিচিতদের নামে স্থানান্তর করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত আরও জোরদার হয়।
আরও পড়ুন: বিরাট সুখবর! দাদামণির পর ফের নতুন ধারাবাহিকে ফিরছেন প্রতীক সেন! বিপরীতে থাকছেন কোন জনপ্রিয় নায়িকা?
তদন্তকারী সংস্থার দাবি, দেবরাজ চক্রবর্তী এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতা ছিলেন। তাঁর এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে আয়ের তুলনায় বেশি সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি সম্পত্তির প্রকৃত তথ্য গোপন করা এবং অর্থপাচারের অভিযোগও তদন্তের আওতায় রয়েছে বলে জানা গেছে।
এছাড়াও অভিযোগ উঠেছে, নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামায় অদিতি মুন্সী তাঁর সম্পত্তির প্রকৃত পরিমাণ উল্লেখ করেননি। এই অভিযোগগুলিও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা বিভিন্ন নথি ও আর্থিক লেনদেন খতিয়ে দেখে তথ্য সংগ্রহ করছেন।
এর আগে দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দেয়। এরপর তাঁকে গ্রেফতারে আর কোনও আইনি বাধা ছিল না। তবে চার মাসের শিশু সন্তানের বিষয়টি বিবেচনা করে তাঁর স্ত্রী অদিতি মুন্সীকে আগাম জামিন দিয়েছিল উচ্চ আদালত। বর্তমানে গোটা ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

