‘তুমি আমার অনেক উপকার করেছ ভাই, তোমার জন্যই আজকে আমি…’ অবশেষে মুছল চোখের জল! সায়ক চক্রবর্তীর হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখছেন পরিচারিকা খুকু!

জনপ্রিয় অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) নতুন ভিডিওতে উঠে এল এক অত্যন্ত আবেগঘন মুহূর্ত। সায়কের ঘরের পরিচারিকা খুকু অবশেষে একটি নতুন চাকরি পেয়েছেন। নিজের পায়ে দাঁড়ানোর এই নতুন সুযোগ পেয়ে এবং জীবনের এক বড় লড়াইয়ে জেতার আনন্দে সায়কের সামনেই ক্যামেরার সামনে হাউহাউ করে কেঁদে ফেললেন খুকু। সায়কের উদ্যোগেই তাঁর এই কাজের ব্যবস্থা হয়েছে।

খুকু যে নতুন চাকরিটি পেয়েছেন, সেটি একটি হোটেলে সহকারী রাঁধুনির কাজ। ১৪ই জুন, রবিবার থেকে তিনি এই নতুন কাজে যোগ দিচ্ছেন। এটি একটি ফ্লেক্সিবল বা পার-ডে বেসিসের চাকরি, যেখানে প্রতিদিন দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁকে ডিউটি করতে হবে। সবথেকে বড় বিষয় হলো, এই নতুন কাজের পাশাপাশি সায়কদের বাড়ির কাজও তিনি আগের মতোই চালিয়ে যাবেন।

এই কাজ পাওয়ার পর খুকু সায়কের সামনে তাঁর অতীতের এক বড় কষ্টের কথা তুলে ধরেন। তিনি জানান, একসময় দিনরাত এক করে ৮-৯টি বাড়িতে পরিচারিকার কাজ করতেন তিনি। সেই হাড়ভাঙা খাটুনির টাকা জমিয়ে নিজের জন্য কিছু সোনার গয়না গড়িয়েছিলেন, যার মধ্যে ১২ গ্রামের একটি সুন্দর সোনার হারও ছিল। কিন্তু জীবনের কঠিন পরিস্থিতিতে পড়ে গত এক-দেড় বছর ধরে সেই গয়নাগুলো বন্ধক রাখতে হয়েছে খুকুকে। টাকার অভাবে এতদিন সেগুলো তিনি ছাড়াতে পারছিলেন না।

আরও পড়ুন: ছ’মাস পর স্বামীর বিস্ফোরক মন্তব্য! ‘একটা মানুষের জীবন ধ্বং’স করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ওরা…’ ‘এক অদ্ভুত জ্বালায় জ্ব’লতে হয়…’ জীবনের কঠিন সত্য সর্বসমক্ষে আনলেন দেবলীনা নন্দী!

নতুন চাকরি পাওয়ার পর খুকুর চোখে এখন নতুন স্বপ্ন। তিনি জানান, এই কাজ থেকে যা বেতন পাবেন, তা প্রতি মাসে জমিয়ে রেখে সবার আগে নিজের কষ্টের গয়নাগুলো বন্ধক থেকে মুক্ত করবেন। অন্যের গায়ে গয়না দেখলে তাঁর নিজের গয়নাগুলোর জন্য মন কেমন করত, সে কথাও বলতে বলতে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। সায়ক তাঁকে এই বড় উপকারটি করে দেওয়ায় তিনি সায়কের প্রতি হাত জোড় করে কৃতজ্ঞতা জানান।

সায়ক খুকুকে সান্ত্বনা দিয়ে বলেন যে, খুকু যেন পুরো আত্মবিশ্বাস নিয়ে নতুন জায়গায় রান্না করতে যান এবং খুব ভালো কাজ করে সবার মুখ উজ্জ্বল করেন। কর্মস্থলে খুকুর এক পরিচিত বান্ধবীও আছেন, যিনি তাঁকে শুরুতে সব কাজ বুঝিয়ে দিতে সাহায্য করবেন। আনন্দের এই আবহে খুকু সায়কের জন্য নিজের তরফ থেকে একটি ভালোবাসার উপহারও নিয়ে আসেন, যা দেখে সায়কও ভীষণ খুশি হন।

Back to top button