‘কি হচ্ছে এটা? ভুঁড়িটা কমাও…’ অভিনেতার জীবন বদলে দিয়েছে সৌরভ গাঙ্গুলীর এই একটা কথা! ৯০ থেকে ৭৬-এ নেমেছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়! বিতর্কের মাঝে ফুটে উঠলো এক অন্য ছবি!

একদিকে বিতর্কের ঝড়, অন্যদিকে উঠে এল সম্পূর্ণ ভিন্ন এক মানবিক গল্প। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সম্প্রতি এক মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। রাহুলের অকালমৃত্যু প্রসঙ্গে তাঁর ‘জলে টলে’ মন্তব্য অনেকের কাছে অসম্মানজনক বলে মনে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই মন্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন অসংখ্য মানুষ, তৈরি হয়েছে বড়সড় বিতর্কের আবহ।
এই বিতর্কের মধ্যেই সামনে এল এক অন্য ছবি, যা অনেককেই নতুন করে ভাবতে বাধ্য করেছে। অভিনেতা Jayjeet Banerjee তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, কীভাবে সৌরভ তাঁর জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন। ‘দাদাগিরি’ অনুষ্ঠানে তাঁকে দেখে সৌরভ সরাসরি বলেছিলেন ওজন কমানোর কথা। প্রথমে অবাক হলেও, পরে সেই কথাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
জয়জিতের কথায়, শুধু পরামর্শ দিয়েই থেমে থাকেননি সৌরভ। তিনি নিয়মিত যোগাযোগ রেখেছেন, রাতে ফোন করে কথা বলেছেন, ডায়েট চার্ট পাঠিয়েছেন এবং ওজনের আপডেট নিয়েছেন। সেই নিরলস উৎসাহ এবং নজরদারির ফলেই ৯০ কেজি থেকে কমে ৭৬ কেজিতে পৌঁছেছেন তিনি। জয়জিতের মতে, এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে সৌরভের, যিনি তাঁকে শুধু অনুপ্রাণিতই করেননি, পথও দেখিয়েছেন।
অন্যদিকে সৌরভ নিজেও বরাবরই স্বাস্থ্য সচেতন জীবনযাপনের পক্ষে। খেলোয়াড়ি জীবনে তিনি যেমন ফিটনেস বজায় রেখেছেন, তেমনই অবসর নেওয়ার পরেও খাদ্যাভ্যাস ও শরীরচর্চায় রেখেছেন কঠোর নজর। বিশেষ করে ২০২১ সালে হৃদরোগের সমস্যার পর থেকে তাঁর জীবনযাত্রায় এসেছে বড় পরিবর্তন, যেখানে স্বাস্থ্যই হয়ে উঠেছে প্রথম অগ্রাধিকার।
আরও পড়ুনঃ সহ্য করতে হয়েছে চরম অর্থকষ্ট! রাতের পর রাত কেটেছে মানসিক য’ন্ত্রণায়! ১০০ টাকা থেকে শুরু করে গায়িকা আশা ভোঁসলের শতকোটির যাত্রা!
বর্তমানে তাঁর ডায়েটে প্রোটিনের পরিমাণ বেশি, আর কার্বোহাইড্রেট ও চিনি প্রায় বাদ। ভাত রুটি কমিয়ে দিয়েছেন, পাশাপাশি এড়িয়ে চলেন উচ্চ ক্যালোরিযুক্ত খাবার। মাছ ও মুরগি তাঁর খাদ্যতালিকায় থাকলেও মটন বা চিংড়ির মতো খাবার থেকে দূরে থাকেন। বিতর্কের মাঝেও এই মানবিক দিকটি যেন আবারও মনে করিয়ে দেয়, একজন মানুষের মধ্যে একাধিক দিক থাকে, যা সবসময় একই আলোয় ধরা পড়ে না।

