রোহিতের পর এবার রুদ্রর বন্দুকের নিশানায় ফুলকি! ভগবানের মতন উদয় হয়ে ফুলকির প্রাণ বাঁচালো অরণ্য! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। টিআরপি তালিকাতেও এই ধারাবাহিকে সবসময় প্রথম পাঁচে দেখা যায়। ধারাবাহিকটিতে প্রতিদিনই টানটান উত্তেজনা পর্ব দেখানো হয়। বর্তমানে প্রতিটি এপিসোডেই বেশ জমজমাট হয়ে উঠেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মন্ত্রী সভায় ফুলকিকে নিয়ে বিতর্ক লেগে গেছে। এত অল্প বয়সে এত গুরুত্বপূর্ণ একটা পদে ফুলকিকে মন্ত্রী হিসেবে নির্বাচন করায় অনেকেরই আপত্তি। সুনন্দা দেবীর এই সিদ্ধান্ত মানতে পারছে না অনেকেই। এরপর প্রেস মিডিয়া সকলের সামনে তাকে ক্রীড়া মধ্যে পদে বসায় সুনন্দা দেবী। ওদিকে রায়চৌধুরী বাড়িতে যে অরণ্য নাচ গানের ব্যবস্থা করেছে সেই খবর গিয়ে জানিয়ে আসে রুদ্রকে। তাই অরণ্যর উপর নজর রাখতে বলে রুদ্র।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 11 September, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ১১ সেপ্টেম্বর এপিসোড

কয়েক সপ্তাহ পর ফুলকি কাজে যোগ দেয়। কিন্তু ফুলকির এই ক্রীড়া পদে যোগ দেওয়াটা বেশিরভাগ মানুষই পছন্দ করে না। ফুলকির পিছনে অনেক কথা বলতে থাকে। তবে ফুলকি প্রথমদিন এসে সকলের সাথেই মিলে মিশে কাজ করার চেষ্টা করে। কিন্তু ফুলকিকে প্রথমে হালকা ভাবে নিয়েছিল অনেকে তবে ফুলকি নিজের জায়গাটা ভালো করে বুঝিয়ে দেয়।

তারপর অফিসে ফুলকির জন্য বাড়ির খাবার নিয়ে আসে অরণ্য। তাকে দেখে তো ফুলকি একেবারে রেগে যায়। অরণ্যকে ফুলকি কোনভাবেই পছন্দ করে না। তাই বারবার অপমান করে বের করে দিতে চায়। কিন্তু অরণ্য তো ঠিক ফুলকির জন্য খাবার রেখে যায়। বাধ্য হয়ে ফুলকিকে ওই খাবারটা খেতে হয়।এদিকে রুদ্র অরণ্যকে পরীক্ষা করার জন্য লোক পাঠিয়েছে।

আরও পড়ুনঃ ‘ভালো গায়ক হলেও বাবার পরিচিতিতেই সব জায়গায় জনপ্রিয়তা পাচ্ছে!’ কার দিকে নেপটিজমের তকমা ছুঁড়ে দিলেন গায়ক শান!

ফুলকি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখনই অরণ্য এসে ফুলকির গাড়িতে উঠে পড়ে। কিন্তু ফুলকি আবারো অরণ্যকে গাড়ি থেকে বের করে দিয়ে চলে যায়। আর তখনই চারিপাশ থেকে অরণ্যকে রুদ্রর গুন্ডারা ঘিরে ধরে। আর গুন্ডাদের হাতে বেধড়ক পিটুনি খায় অরণ্য। তিওয়ারি রুদ্রকে ফোন করে জানায় অরণ্য আর রোহিত এক নয়। তারপর সেখান থেকে ফুলকি অরণ্যকে উদ্ধার করে। কিন্তু পরের দিন ফুলকিকেই টার্গেট করা হয়। ফুলকিকে মারার জন্য গুন্ডা পাঠায় রুদ্র। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button