Aajker Rashifal: কি করলে হবেন লাভবান! এক নজরে চটপট দেখে নিন আজকের রাশিফল!

অনেকেই ভাগ্যের ফলাফল (Aajker Rashifal) নিয়ে প্রতিদিন বেশ চিন্তিত থাকেন। যার কারণে পেপার (News Paper) এবং খবরের চ্যানেল (News Channel) গুলিতে প্রতিদিন সকালে রাশিফল দেখে থাকেন। আজকের প্রতিবেদনে আপনাদের সারাটাদিন কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে কিছু ধারনা দেব। আজ ২৩ নভেম্বর, শনিবার বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের সারাটা দিন কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে ধারণা দেবো আপনাদের।
১. সিংহ রাশি:
এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কাজের মধ্য দিয়ে কাটবে। ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনা প্রতি অনীহা তৈরি হতে পারে। আপনার উপযুক্ত সিদ্ধান্ত দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটাবে। শারীরিক স্বাস্থ্যের দিকে নজর দিন।
২. কর্কট রাশি:
অস্থিরতা আজ আপনার কর্মে বাধা সৃষ্টি করতে পারে। আর্থিক লাভের যোগ রয়েছে। ভাইবোনের মধ্যে মনোমালিন্য মিটে যেতে পারে। নিজের বুদ্ধির দ্বারা কোনও জটিল সমস্যার সমাধান করতে পারেন।
৩. কন্যা রাশি:
ব্যয় বুঝেশুনে করুন। বিভিন্ন ধরনের চিন্তা আপনাকে বিব্রত করতে পারে। প্রাপ্তির ক্ষেত্রে সামান্য বাধা আসতে পারে। শ্যামবর্ণ ব্যক্তির থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রেম নিবেদনের জন্য উপযুক্ত দিন।
৪. মিথুন রাশি:
আজ কোনও এক প্রতিবেশীর দ্বারা উপকার পাবেন। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। আজ একটি বিশেষ দিন। কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারেন। শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ সুনাম অর্জন করবেন।
৫. বৃশ্চিক রাশি:
মায়ের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। সামান্য সমস্যা এড়িয়ে চলুন। স্বামী-স্ত্রীর মধ্যে মতের পার্থক্য দেখা দিতে পারে। হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কোনও নতুন কাজ থেকে আর্থিক লাভের যোগ রয়েছে।
৬. মেষ রাশি:
আজ হঠকারিতায় কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও সাবধান থাকুন। আপনার বক্তব্য ভুল ভাবে ব্যাখ্যা হতে পারে। চিন্তা বাড়বে। মায়ের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে।
৭. তুলা রাশি:
আগুন থেকে দূরে থাকুন। আত্মীয়ের দ্বারা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী লাভের যোগ রয়েছে। বড় সিদ্ধান্ত গ্রহণের থেকে বিরত থাকুন।
৮. কুম্ভ রাশি:
আপনি আজ কাউকে ধার দেবেন না। ব্যবসার ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দুর্দান্ত সময়। আর্থিক উন্নতি হওয়ার যোগ রয়েছে। ভ্রমণের যোগ রয়েছে।
৯. ধনু রাশি:
সঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। যাঁরা কমিউনিকেশন, সম্পাদনা, মিডিয়ার সঙ্গে যুক্ত, তাঁদের কাজে নতুন দিগন্ত খুলে যাবে এবং কাজের চাপ বাড়বে। সিনিয়র আপনার সঙ্গে উপযুক্ত আচরণ না করায় বিব্রত হতে পারেন।
১০. মকর রাশি:
আজ অনেকটা চাপ মুক্ত অনুভব করবেন। সবার সঙ্গে সব জিনিস আলোচনা করলে বিপদে পড়তে পারেন। আপনি আজ পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। উচ্চ শিক্ষায় বাধা আসতে পারে। পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে।
১১. মীন রাশি:
লটারী ও শেয়ার মার্কেটে নিশ্চিত লাভ রয়েছে। যে কোনও আইনি ঝামেলা এড়িয়ে চলুন। সুন্দরী মহিলার দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজ কর্মক্ষেত্রে সফলতা আসবে।
আরও পড়ুনঃ বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে দিতিপ্রিয়া! মা হতে চলেছেন অবিবাহিতা অভিনেত্রী! মায়ের কাছে ক্ষমা চাইলেন তিনি!
১২. বৃষ রাশি:
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আজ হয়ে যাবে। কোনও ভালো বন্ধুর সাহায্য পেতে পারেন। মানসিক সুখ-শান্তি আজ ফিরে পাবেন। বিরূপ মন্তব্যে ঘাবড়ে যাবেন না।