সোশ্যাল মিডিয়ায় দিন কাটালেই চরম ক্ষতি! এই ১০ অভ্যাস জানলেই নিজেকে দূরে রাখতে পারবে সোশ্যাল মিডিয়া থেকে

বর্তমানে আমরা নিজেদেরকে এত বেশি পরিমাণ সোশ্যাল মিডিয়ায় আসক্ত করে ফেলেছি যে আমাদের বেশিরভাগ সময়টাই চলে যায় স্মার্টফোনের মধ্যে। যার ফলে এখন আমরা নিজেদের মানুষের থেকে অনেক বেশি দূরে চলে গেছি মানসিকভাবে। শারীরিকভাবে আমরা তো একসাথে থাকি কিন্তু মানসিকভাবে আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার মধ্যেই বিচরণ করি। তাই চেষ্টা করুন নিজেদেরকে যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে বিরত রাখতে। সোশ্যাল মিডিয়া আমাদের কিছুক্ষণের জন্য আনন্দ দিতে পারে কিন্তু তারপরে আরো বেশি একাকীত্ব ভোগাতে পারে সেই সোশ্যাল মিডিয়ায়। আজ আপনাদের জানাবো এমন কিছু অভ্যাস যেগুলো আপনারা নিজেদের দৈনন্দিন জীবনে করলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে পারবেন।

১.নতুন নতুন জিনিস শেখা – সারাদিন যদি কিছু কাজ না করার থাকে তাহলে নিজের সেই সময়টুকু সোশ্যাল মিডিয়ার মধ্যে কাটিয়ে নষ্ট না করে নতুন নতুন জিনিস শেখার মধ্যে কাজে লাগান। বর্তমানে নতুন কিছু শেখা খুব সহজ হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের হাতের মুঠোর মধ্যে রয়েছে ইন্টারনেট আর তার মাধ্যমে আমরা যখন যা চাই সেটাই শিখতে পারি। সোশ্যাল মিডিয়াতে নিজের সময় ব্যয় না করে ইন্টারনেটের মাধ্যমে নতুন কৌশল শিখুন।

২.ডকুমেন্টারি দেখুন – খালি সময় পড়ে আছে কিছু করতে মন চাইছে না তাহলে ভালো ডকুমেন্টারি ইন্টারনেট থেকে ডাউনলোড করে বা অনলাইনে দেখুন। যে বিষয়ে আপনার অনেক বেশি আকর্ষণ রয়েছে বা ইচ্ছে রয়েছে যেটা জানার সেই বিষয়েই ডকুমেন্টারি দেখুন। তাহলে দেখবেন আপনার মন ভালো থাকবে আর অনেক কিছু শিখতেও পারবেন।

৩.চেষ্টা করুন অনলাইনে রোজগার করার – বর্তমান সময়ে অনলাইনে রোজগার করা খুবই প্রচলিত একটি ব্যাপার। আগেকার মানুষদের কাছে রোজকার করা অনেক বেশি কষ্টদায়ক ছিল এখন সেটা অনেক বেশি সহজ হয়ে দাঁড়িয়েছে। আপনি নিজের স্কিল দিয়েই ঘরে বসে পয়সা উপার্জন করতে পারেন তার জন্য আপনাকে কারোর গোলামি করতে হবে না আবার কোন নিয়ম মাফিক সময় ধরে কাজ করতে হবে না। তাই চেষ্টা করুন অনলাইনে কী ভাবে রোজগার করা যায় সেটা নিয়ে চিন্তা করা।

৪.বই পড়ুন – নিজের খালি সময় সোশ্যাল মিডিয়ায় দেয় না করে যেটুকু টাইম পান সেইটুকু সময় সুন্দর ভালো বই পড়তে কাজে লাগান। বই পড়লে আপনার মন শান্ত হবে এবং খারাপ চিন্তা থেকে দূরে থাকবেন। এমনকি বউয়ের মাধ্যমে আপনি একটা আলাদা জগত সৃষ্টি করতে পারবেন কিছুক্ষণের জন্য নিজের মাথার মধ্যে যেটা আপনাকে দুশ্চিন্তা থেকেও দূরে রাখবে।

৫.নিজের জিনিসপত্র গুছিয়ে রাখুন– খালি সময় পেলে নিজের জিনিসপত্র গুছিয়ে রাখুন। কারণ আশেপাশে অগোছালো জিনিস থাকলে নিজের জীবনটাও অগোছালো হয়ে ওঠে। তাই যতটা সম্ভব সময় পেলেই নিজের ব্যবহারের করা জিনিসপত্রগুলোকে এক জায়গায় করে গুছিয়ে রাখুন।

৬.কিছু ক্রিয়েটিভ জিনিসপত্র তৈরি করুন – সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় না করে কিছু ক্রিয়েটিভ জিনিসপত্র তৈরি করার পেছনে মন দিন। গান তৈরি করুন নিজের মন থেকে কিছু একটা ভেবে আঁকার চেষ্টা করুন অথবা নিজে নিজেই নাচের মুভমেন্ট তৈরি করার চেষ্টা করুন। অথবা অনেক রকম হাতের কাজ হয় যেগুলো আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন সেগুলো দেখে করার চেষ্টা করুন।

৭.প্রকৃতির মধ্যে হাঁটার অভ্যাস করুন – কিছুটা সময় প্রকৃতিকে দিন অর্থাৎ যে সময়টা আপনি খালি পাচ্ছেন সেই সময়টা গাছপালার মধ্যে হাটার চেষ্টা করুন। দেখবেন একটা মানসিক শান্তি অনুভব করবেন। যদি আপনি শহরে বসবাস করেন তাহলে নিজের শহরটাকে পায়ে হেঁটে ঘুরে দেখুন।

৮.গান শুনুন – সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার আরো একটি জনপ্রিয় পন্থা হলো গান শোনা। গান শুনতে প্রত্যেকটা মানুষেরই পছন্দ হয় তাই খালি সময় থাকলে নিজের পছন্দের গানগুলোকে শুনতে থাকুন তাহলে মন ভালো থাকবে।

৯.নিজের ভেতর যা চলছে সেগুলিকে লেখার অভ্যাস করুন– নিজের মনের মধ্যে যা চলছে সেটাকে একটা খাতায় অথবা কাগজে লেখার চেষ্টা করুন। সেগুলিকে গুছিয়ে মনের ভাব দিয়ে প্রকাশ করুন তাহলে দেখবেন নিজেকে অনেকটা হালকা মনে করতে পারবেন। যদি খুব বেশি ডিপ্রেসড মনে হয় নিজেকে তাহলে এই পন্থা কাজে লাগিয়ে মন হালকা করতে পারবেন।

১০.আপনার যা করতে মন চায় সেটা করুন – এছাড়া আপনার যেটা করতে সবচেয়ে বেশি ভালো লাগে সোশ্যাল মিডিয়া, দেখা বাদ দিয়ে সেটা করুন। যেমন যদি আপনার আঁকতে ভালো লাগে তাহলে আঁকুন যদি নাচতে ভালো লাগে তাহলে নাচ করুন। আর যদি গান গাইতে ভালো লাগে তাহলে গান করুন। যেটা আপনার পছন্দ সেটা করে সময় কাটান।

Back to top button