আপনি কি আপনার চুল রং করিয়েছেন? আর চিন্তায় রয়েছেন কী করে বাড়িতে বসে সেই রঙিন চুলের যত্ন নেবেন? তাহলে দেখে নিন এই প্রতিবেদনটা

বর্তমানে যত দিন এগিয়ে যাচ্ছে ততই মানুষ আধুনিকতার দিকে এগোচ্ছে। সাজ পোশাক হোক বা খাওয়া-দাওয়া সবকিছুতেই মানুষের আধুনিকতার ছোঁয়া লাগছে। এমন কিছু জিনিস আস্তে আস্তে ট্রেন্ডে পরিণত হয় যা মানুষের কাছে খুব পরিচিত হয়ে পড়ে। এমনই একটি বর্তমানে আধুনিক ট্রেন্ড হল রং করা চুল। অনেকেই তাদের চুলে কালার করতে পছন্দ করে। আর সেটা বেশ মানানসইও লাগে অনেকের সাথে।
তবে শুধু চুল রং করাই নয় সেই চুলটাকে যত্ন করে কী ভাবে রাখবেন সেটাও খুব বড় প্রশ্ন ছিল। বাড়িতে কী করে রঙিন চুলের যত্ন নিতে হয় সেটা আজকাল অনেকেই ভাবিয়ে তোলে। তবে কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে বা খুব সহজ পদ্ধতি রয়েছে যার ফলে আপনি আপনার রং করা চুলকে একদম ঠিকঠাক ভাবে রাখতে পারবেন আর তাতে আপনার নিজস্ব চুলের কোন ক্ষতি হবে না। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাবো এমনই বেশ কিছু টিপস। তাহলে চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকটা টিপস যা আপনার রঙিন চুলের যত্ন নিতে বিশেষ সাহায্য করবে।
১.সঠিক নিয়মে চুলের শ্যাম্পু করা-
বিশেষজ্ঞরা বলেন চুলের রং করার পর বাড়ি ফিরেই কখনো শ্যাম্পু করবে না। এতে চুলে রং বসার আগেই তা হালকা হয়ে যায় এবং চুলের ক্ষতি হতে পারে। তাই চুলের রং করা আর অন্তত ৪৮ ঘন্টা পরে শ্যাম্পু করবেন। এরপরে ঘনঘন কখনোই শ্যাম্পু করবেন না তার কারণ এতে চুল পাতলা হয়ে যেতে পারে আবার চুলের রংও তাড়াতাড়ি উঠে যেতে পারে।

২. রঙিন চুলে ব্যবহার করা উপযোগী পণ্য-
সাধারণ চুল এবং রঙিন চুল এর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে তাই প্রয়োজনীয় পণ্যের মধ্যেও আকাশ পাতাল তফাৎ রয়েছে। চুলের রং যদি আপনি বেশি দিন ধরে রাখতে চান তাহলে তার উপযোগী পণ্যের ব্যবহার করুন। রঙিন চুলে শ্যাম্পু এবং কন্ডিশনার লাগানোর আগে দেখে নিন সেগুলিতে যেন এসএলএস ও অ্যালকোহল না থাকে। এই পদার্থ গুলি চুলের রংকে বেশিরভাগ সময় ফিকে করে দেয়। তার ফলেই এই পদার্থ গুলির না থাকা শ্যাম্পু ব্যবহার করাই রঙিন চুলের জন্য ভালো। এরপর রং লাগানোর সাথে সাথে চুল যাতে রুক্ষ না হয়ে যায় সেজন্য যে সকল পণ্যে পুষ্টিকর উপাদান রয়েছে সেগুলিও ব্যবহার করা জরুরী।

৩. রঙিন চুলে গরম জল কখনোই দেওয়া যাবে না –
চুলের পক্ষে গরম জল সব সময় ক্ষতিকর তবে চুলের রং করার পর ভুল করেও কখনো গরম জলে স্নান অথবা শ্যাম্পু করবেন না। গরম জল চুলের আদ্র তাকে নষ্ট করে দেয়, সেই সঙ্গে চুলের রং কেউ ফিকে করে দেয়। তাই জন্যই রঙিন চুলে গরম জল কখনো ব্যবহার করা উচিত নয়। এছাড়া রঙিন চুলে গরম জলের ব্যবহার চুলকে গোড়া থেকে আলগা করে দিতে পারে যার ফলে খুব কম সময়ের মধ্যেই চুল পাতলা হয়ে যায় ঝরে পড়তে পারে।

৪. সেই সঙ্গে রঙিন চুল রাখার জন্য আরও বেশি বাড়তি যত্ন নেওয়া দরকার-
রং করা চুলের ক্ষেত্রে সব সময় একটু ভারী হেয়ার মাস্ক বা তেল মালিশ করা দরকার। সেই সঙ্গে যদি সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার স্পা করতে পারেন তাহলে আরো ভালো হয়। তবে স্পা যদি আপনারা বাড়িতে করেন সেটা আরও বেশি ভালো হবে চুলের পক্ষে। এর ফলে চুলে রং করার যে ক্ষতিকারক পদার্থ গুলি রয়েছে সেগুলো চুলের ক্ষতি করতে পারবে না। এই পদ্ধতি গুলো যত আপনি মেনে চলতে পারবেন ততই আপনার চুলের রং থাকবে এবং চুল সুন্দর দেখতে হবে।
তবে এর সাথে সাথে আরো বেশ কিছু জিনিস আপনাদের লক্ষ্য রাখা উচিত। তার মধ্যে অন্যতম হল রঙিন চুলে চুল শুকনোর বা সোজা করার যন্ত্র কখনোই ব্যবহার করা উচিত নয় এছাড়াও এসপিএফ প্রোটেকশন যুক্ত কন্ডিশনার লাগানো উচিত।