হোলি খেলার পর মুখ থেকে রং তুলতে নাজেহাল! আর কোনো জনঝাট নেই ব্যবহার করুন এই ভেষজ উপায় গুলি –

রং খেলার জন্য নানা নামে পালন হয় উৎসবের আমেজ। তবে উৎসবের আনন্দ আর মজা কিন্তু সব জায়গায় একই রকম থাকে। আর এই রঙের উৎসবে সামিল হয় সকলেই। অনেকেই রং মাখতে পছন্দ করলেও স্নানের পরে রং ওঠেনা তখন অনেকেই সমস্যায় পড়ে।
আর সেই রং যদি সাবান ফেসওয়াশ ইত্যাদি দিয়ে বেশি পরিমাণ ঘোষে তোলার চেষ্টা করা হয় তাহলে ত্বকের ক্ষতি হয় আর শুষ্ক হয়ে যায়। তাই জেনে নিন কি করে হোলির রং ভেষজ পদ্ধতিতে তুলতে পারবেন। এগুলোর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বরং ত্বকের জন্য অত্যন্ত উপকারী।
১. শসা – শসা রঙ দূর করতে খুবই সাহায্য করে। শসা রসে সামান্য গোলাপ জল এবং এক চামচ ভিনিগার মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং কিছুক্ষণ পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি করলে মুখের রং উঠে যাবে এবং ত্বক উজ্জ্বল হবে।
২. লেবু – লেবু এবং বেসন ব্যবহার করে খুব সহজেই গায়ের রং পরিষ্কার করা যায়। মুখ থেকে এই রঙ দূর করতে বেসন ও দুধে লেবু মিশিয়ে একটি পেস্ট তৈরি করে মুখে লাগান। পেস্টি মুখে ১৫ থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিন তারপর কিছুক্ষণ পর উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৩.বাদাম – বার্লির ময়দা এবং বাদামের তেল দিয়ে হোলির রং তুলতে পারা যায় এই তেল ত্বকে লাগিয়ে হোলি রং পরিষ্কার করে দেওয়া যায়। এছাড়া দুধে সামান্য কাঁচা পেঁপে মুলতানি মাটি এবং সামান্য বাদাম তেল মিশিয়ে সেই পেস্ট মুখে হাতে পায়ে লাগানোর ৩০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
৪.মুলো – রং তোলার জন্য মুলোর জুরি মেলা ভার নেই। মুলোর রসে দুধ, বেসন ও ময়দা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে লাগালে মুখ পরিষ্কার হয়ে যায়। শুধু মুখের নয়, শরীরের যে কোনও অংশের রং থেকে রেহাই পেতে চাইলে, এই পেস্ট ব্যবহার করা যেতে পারে।