সরস্বতী পূজায় ভুলেও এই কাজগুলো করবেন না, হিন্দু শাস্ত্রমতে এগুলো বড় পাপ!

চলতি বছরে বৃহস্পতিবার সরস্বতী পুজোর তিথি পড়েছে। শিক্ষা ও শিল্পের দেবী হচ্ছেন মা সরস্বতী। এইদিন বাচ্চা থেকে বুড়ো আনন্দে মেতে ওঠেন। তবে আসল আনন্দতো খুদেদেরই।
সরস্বতী পুজো মানেই সব অপেক্ষার অবসান। শীত চলে গিয়ে বসন্তের আগমন হবে। হলুদ আর সাদা রঙের ছেয়ে যাবে বাংলা। প্রকৃতিতেও মেয়ের আগমনের বার্তা। অবশেষে কুল খাওয়ার অপেক্ষা শেষ হবে। কিন্তু সরস্বতী পুজোয় হিন্দু শাস্ত্র মতে বেশ কিছু বিষয় করা মানা। জেনে নিন সেগুলো কী –
• সরস্বতী পুজোর সময় সাদা বা হলুদ বস্ত্র পরিধান করতে হয়। অন্য রং বিশেষ করে লাল ও কালো রঙের জামা পরতে নেই
• সরস্বতী পুজোর দিন নখ ও চুল কাটতে নেই। দরকার পড়লে তার আগে বা পরেরদিন কেটে নিতে পারেন
• এইদিন সেলাইয়েরও কোনও কাজ করতে নেই
• পুজোর দিন কাউকে কটু কথা বলতে নেই। মন হয়, সরস্বতী পুজোর দিন মা সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করেন
• পুজোর আগে অবশ্যই স্নান করা উচিত। স্নান করার সময় জলে তুলসী অথবা নিম পাতা দিলে জলের শুদ্ধিকরণ হয়
• সরস্বতী পুজোর দিন পড়াশোনা করতে নেই
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এবছর ১১ মাঘ সরস্বতী পুজো পড়েছে। ২৫ জানুয়ারি রাত ৬ টা বেজে ২০ মিনিট ১১ সেকেন্ড থেকে ২৬ জানুয়ারি বিকেল ৪ টা বেজে ৩৮ মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত তিথি থাকবে।