সমাজ মাধ্যমে ভাইরাল অ’র্ধনগ্ন বি’কৃত ছবি! স্ত্রীর অপমানে ক্ষুব্ধ অভিনেতা! কে করলেন এমন কাজ?

আরো একবার বড় দুর্ঘটনা ঘটলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry)। বছর শুরুর পর থেকেই একের পর এক দুর্ঘটনা নেমে আসছে। এবার এক জঘন্য ঘটনা ঘটলো জনপ্রিয় চিত্রনাট্যকারের (script writer) সাথে। কেউ কল্পনাও করতে পারেনি চিত্রনাট্যকারের পরিবারের সাথে এমন কোন ঘটনা ঘটবে।

বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া এতটা জোরালো হয়ে উঠেছে যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো জিনিসের পাশাপাশি অনেক সময় খারাপ জিনিসটাও ছড়িয়ে পড়ে দ্রুত। আর বর্তমান সময়ে এআই এর যুগে কত কিছুই না ভাইরাল হচ্ছে। অভিনেতা অভিনেত্রীদের ছবি ভিডিও খারাপ ভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একটি অশ্লীল ভিডিওর মধ্যে কোন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর মুখ বসিয়ে সেটা ভাইরাল করে দেওয়া হচ্ছে। এ ধরনের অনেক ঘটনা এর আগেও ঘটেছে।

সম্প্রতি জনপ্রিয় পরিচালকের স্ত্রী এর ছবিও ঠিক একইভাবে ভাইরাল করে দেওয়া হল। যা নিয়ে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। পরিচালকের স্ত্রী ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। অভিযোগ দায়েরপর তিনি জানিয়েছেন “বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ আমাকে ট্যাগ করে আমার বিকৃত ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ছবি মুছে অভিযুক্তকে ব্লক করে দিই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টি জটিল হতে থাকে।”

একের পর এক বিকৃত ছবি ছড়িয়ে পড়তেই পরিচালক স্ত্রীকে নিয়ে পৌঁছে যান স্থানীয় থানায়। লিখিত অভিযোগ দায়ের করেন। সাইবার অপরাধদমন শাখাতেও অভিযোগ দায়ের করেছেন তাঁরা। পরিচালকের স্ত্রী আরো জানিয়েছেন “এটা একটা বিকৃত মানসিকতা। আজ যাঁরা বিকিনি দিয়ে ছবি ছড়াচ্ছেন, আগামীকাল তাঁরা যে আমার ন’গ্ন ছবি ছড়াবেন না, কে বলতে পারেন?” তাই অপরাধমনস্কদের শাস্তি দিতেই আইনের দ্বারস্থ তাঁরা।

আরও পড়ুনঃ জজ সাহেবের কথায় পিলে চমকে গেল রুদ্রর! ফুলকির চোখে আশার আলো! দুর্ধর্ষ আজকের পর্ব!

আর এই জঘন্য ঘটনাটি ঘটেছে টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক শিবপ্রসাদ মুখার্জির স্ত্রী জিনিয়ার সঙ্গে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে হুমকি দেওয়ার কারণে তাঁর স্ত্রী জ়িনিয়া সেই ঘটনা প্রকাশ্যে আনেন। পোস্ট অনুযায়ী, অভিনেতা দেবের এক দল অনুরাগী শিবপ্রসাদকে, দেবের সঙ্গে একই দিনে ছবিমুক্তি নিয়ে কুকথা লেখেন। দিনভর তাই নিয়ে নিন্দার ঝড়। আর তারপর বুধবার আরও জঘন্য ঘটনা ঘটালেন অভিযুক্তরা। এ দিন তাঁরা পরিচালক শিবপ্রসাদের স্ত্রী তথা চিত্রনাট্যকার জ়িনিয়ার অর্ধনগ্ন বিকৃত ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। ঘটনা সামনে আসার পরেই ক্ষোভ ঝরে পড়েছে জ়িনিয়ার কণ্ঠে। তাঁর কথায়, “সমস্ত বন্ধু, ঘনিষ্ঠরা পাশে। কেবল যাঁকে সামনে রেখে এত কাণ্ড সেই তিনি-ই নিরুত্তর।” বর্তমানে গোটা বিষয়টার তদন্ত চলছে।

Back to top button