না জানিয়েই অ’স্ত্রোপচার করে জরায়ু অপসারণ! মাতৃত্ব কেড়ে নিয়ে ব’ন্ধ্যাত্বের য’ন্ত্রণায় বিস্ফোরক উদিত নারায়ণের প্রথম স্ত্রী! গায়ক ও তার দ্বিতীয় স্ত্রীকে কাঠগড়ায় তুললেন রঞ্জনা!

চুম্বন বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ। এ বার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা। শুধু গায়কই নন, তাঁর দুই দাদা এবং দ্বিতীয় স্ত্রী দীপা নারায়ণের বিরুদ্ধেও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। রঞ্জনার দাবি, চিকিৎসার নাম করে ষড়যন্ত্র করে তাঁর অজ্ঞাতে জরায়ু অপসারণ করা হয়েছিল। এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়েছে বিভিন্ন মহলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঞ্জনা নিজের অভিযোগে জানিয়েছেন তিনি বিহারের সুপৌল জেলার বাসিন্দা এবং বর্তমানে তাঁর বয়স একষট্টি। তাঁর দাবি, ১৯৮৪ সালের ৭ ডিসেম্বর হিন্দু মতে উদিত নারায়ণের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু পরের বছরই গায়ক তাঁকে রেখে মুম্বই চলে যান। সেখানে না জানিয়েই দ্বিতীয়বার বিয়ে করেন বলে অভিযোগ। বহু বছর ধরেই সম্পর্ক নিয়ে টানাপোড়েন থাকলেও পরিস্থিতি মাঝে কিছুটা স্বাভাবিক হয়েছিল বলেই জানা যায়।
তবে নতুন অভিযোগ আরও গুরুতর। রঞ্জনার দাবি, ১৯৯৬ সালে উদিতের এক দাদা চিকিৎসার জন্য তাঁকে দিল্লিতে নিয়ে যান। সেই সময়ই নাকি তাঁর অজান্তে জরায়ু অপসারণ করা হয়। হাসপাতালে উদিতের দ্বিতীয় স্ত্রীও উপস্থিত ছিলেন বলে অভিযোগ। পরে বিভিন্ন চিকিৎসা পরীক্ষার মাধ্যমে তিনি জানতে পারেন তাঁর শরীরে জরায়ু নেই। এই ঘটনাই তাঁর জীবনে গভীর মানসিক আঘাতের কারণ হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রঞ্জনা আরও অভিযোগ করেছেন, ২০০৬ সালে মুম্বইয়ে গেলে উদিত এবং তাঁর দ্বিতীয় স্ত্রী তাঁকে বাড়িতে ঢুকতে দেননি এবং অপমানজনক আচরণ করেন। এমনকি নেপালে শ্বশুরবাড়িতে গেলেও তাঁকে জোর করে বের করে দেওয়া হয় বলে দাবি। সেই সময় থেকেই তিনি বাবার বাড়িতে থাকছেন। পরবর্তীতে তিনি পারিবারিক আদালত এবং মহিলা কমিশনের দ্বারস্থ হন বলে জানিয়েছেন।
আরও পড়ুনঃ ‘প্রাক্তন স্বামীর সঙ্গে আজও ডিনারে যাওয়া হয়, ওর…’ গৌতম হালদারের সঙ্গে বিচ্ছেদের পর ১৪ বছরের ছোট সপ্তর্ষিকে বিয়ে! প্রাক্তন স্বামীকে নিয়ে কি বললেন সোহিনী সেনগুপ্ত!
রঞ্জনার দাবি, আদালতের হস্তক্ষেপে এক সময় উদিত তাঁকে প্রথম স্ত্রী হিসেবে স্বীকার করেছিলেন এবং একটি রফা চুক্তিও হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলেই অভিযোগ তাঁর। নতুন করে দায়ের হওয়া এই মামলায় ফের বিতর্কের মুখে পড়েছেন গায়ক। পুরো ঘটনার সত্যতা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং আগামী দিনে এই মামলার অগ্রগতি কোন দিকে যায়, সেদিকেই নজর সবার।

