জন্মদিনে প্রেমে পড়েছেন সৌমীতৃষা! অভিনেত্রী নিজেই জানালেন সেই গোপন কথা! কার প্রেমে মেতে উঠেছেন ‘মিঠাই’?

টলিউডের (Tollywood) মূলত ছোট পর্দার ভীষণই পরিচিত মুখ সৌমীতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। সদ্যই পা রেখেছেন বড় পর্দায়।’মিঠাই’ (Mithai) ধারাবাহিকের মাধ্যমে বাংলার প্রতিটা ঘরে পৌঁছে যান। পান অসম্ভব খ্যাতি। সেই ধারাবাহিক শেষ হতে না হতেই তিনি পা রেখেছেন বড় পর্দায়। দেবের হাত ধরে টলিউডে (Tollywood) পা পড়েছে তাঁর। প্রধান ছবিতে তাঁকে দেবের বিপরীতে রুমির চরিত্রে অভিনয় দেখা গিয়েছিল।

সৌমীতৃষা কুণ্ডু ওরফে সকলের পছন্দের মিঠাই। সদ্যই তিনি জন্মদিন কাটিয়ে উঠেছেন আর তারপরই তিনি ঘোষণা করেন তিনি নাকি প্রেমে পড়েছেন। কিন্তু কার?

সৌমীতৃষা কুণ্ডু জানালেন ভগবান কৃষ্ণ তাঁর প্রাণের দেবতা। তাঁকেই মিঠাই মন দিয়ে বসেছেন। আর সেই জন্যই তিনি প্রতিবার তাঁর জন্মদিনের সময় মথুরা বৃন্দাবন যান কৃষ্ণের কাছে। তার দর্শনের পেতে ।

প্রতিবারের মতো তিনি এবারেও সৌমীতৃষা জন্মদিনের দিন বাড়ির লোকেদের সঙ্গে নিয়ে মথুরা বৃন্দাবন বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে একাধিক ছবি, ভিডিও post করেন সমাজ মাধ্যমে।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

আরও পড়ুনঃ পাক্কা খবর! জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক, মুখ্য ভূমিকায় থাকবেন দারুন জনপ্রিয় নায়িকা

সাম্প্রতিক এক ইন্টারভিউ তে সৌমীতৃষা কুণ্ডু জানান , ‘আমি জীবনে একটাই প্রেমের গলিতে পা রেখেছি আর সেটা হল বৃন্দাবন। আমার জন্মদিনের দিনটা আমি বরাবর চাই বৃন্দাবনে কাটাতে। এই নিয়ে দুবার কাটালাম। জানি না কতদিন পারব। ওখানে গেলে যেন এক শান্তি, প্রেমের অনুভূতি হয়। জন্মদিনের আগের রাত আমি ঘুমাতে পারি না। জেগে থাকি। মনে উনি আমায় ডাকছেন। ছটফট করি আমি। আর উনি ডাকলে আমি সেটা উপেক্ষা করতে পারি না। যেতেই হয়।’

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button