মিলন তিথিতে দাপুটে খলনায়িকার চরিত্রে অভিনয় করে মন জিতে ছিলেন সবার, কিন্তু তারপর কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী? আর এখনই বা তিনি আছেন কোথায়?

বাংলা টেলিভিশনে এমন অনেক অভিনেতা অভিনেত্রীরা আসেন যারা নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেন, কিন্তু বেশি দিন টিভির পর্দায় তাদের দেখতে পাওয়া যায় না। দর্শকরা সেই অসাধারণ অভিনয় ভুলতে পারেন না। তারা আবার আবেদন করতে থাকেন তাদেরকে টিভির পর্দায় ফিরিয়ে আনার জন্য। আর এমনই একজন অভিনেত্রী হলেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিলন তিথি’র বহ্নি চরিত্রে অভিনয় করা অভিনেত্রী দেবযানী চক্রবর্তী।
মিলন তিথি ধারাবাহিকে তার অভিনয় দর্শকের নজর কেড়েছিল। এই ধারাবাহিকে মুখ্য অভিনেত্রী হিসেবে দেখা গিয়েছিল অভিনেত্রী উষসী রায়কে। কিন্তু খলনায়িকার চরিত্রে দেবযানী চক্রবর্তী এতটাই দাপুটে অভিনয় করেছিলেন যে দর্শকরা আজও তাকে ভুলতে পারেনি। সোশ্যাল মিডিয়ার যুগে এখনও তার ভক্তরা তাকে ফিরিয়ে আনার আবেদন করেন। এই ধারাবাহিকের পর উষসীকে বহু ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে এবং ওয়েব সিরিজেও। কিন্তু দেবযানীকে আর দেখতে পাওয়া যায়নি।

এমন বহু অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন যারা খলনায়িকার চরিত্রের চুটিয়ে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন আর তাদের মধ্যে অন্যতম হলেন দেবযানী। কিন্তু মিলন তিথির পর তাকে আর ছোট পর্দা থেকে বড় পর্দা কোথাও দেখতে পাওয়া যায়নি। কোথায় গেলেন তিনি? এমনকি সোশ্যাল মাধ্যমেও তাকে সেভাবে সক্রিয় দেখতে পাওয়া যায় না।
শোনা যায় মিলন তিথি শেষ হওয়ার পর অভিনয় ছেড়ে দেন দেবযানী। তবে তিনি চাইলেই অভিনয়ে ফিরতে পারতেন তার কারণ তার অভিনয় দর্শকরা খুব পছন্দ করত। অভিনয় ছেড়ে দিলেও বিনোদন জগতেই কাজ করতেন তিনি। শুধু অভিনয়কে পেশা হিসেবে বেছে না নিয়ে মডেলিং করতে শুরু করেন অভিনেত্রী।

এই ধারাবাহিকের কাজ শেষ হওয়ার পরেই তিনি মুম্বাই চলে যান মডেলিং এর জন্য। তখন তিনি সোশ্যাল মিডিয়াতেও এক্টিভ ছিলেন তার নানা রকম ফটো এবং ভিডিও দেখা যেত। তারপর মাঝে অনেকদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরেই ছিলেন অভিনেত্রী। সম্প্রতি তাকে আবার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় পাওয়া যায়।
তবে অভিনয় ছেড়ে তিনি মডেলিং নিয়েই নিজের জীবনে এগিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তারপর আসতে আসতে বিনোদন দুনিয়া থেকে একেবারে বিলুপ্ত হয়ে যান তিনি। তবে এখনো তাকে দর্শকরা মনে করে এবং তার অসামান্য অভিনয়ের প্রশংসা করেন। তাদের মতে এমন অভিনেত্রীর আরও একবার অভিনয়ে ফিরে আসা উচিত।

