সুপারস্টার জিতের নায়িকা হয়েও বাংলা ইন্ডাস্ট্রি থেকে উধাও! রাতারাতি কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী প্রিয়দর্শিনী?

বহুবার বহু মানুষের কাছেই শোনা গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জীবন অনিশ্চিত। টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন বর্ষা প্রিয়দর্শিনী।

জোর, হাসিখুশি ক্লাব-এর মতো ছবিতে জিতের বিপরীতে নায়িকা হিসাবে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরীদের সঙ্গেও কাজ করেন বর্ষা। ২০১১ সালে বাংলা ছবি অচেনা প্রেম-এ শেষ দেখা যায় বর্ষাকে। কিন্তু তারপর আর বাংলা ছবিতে দেখা যায়নি এই নায়িকাকে।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানালেও ওড়িয়া ছবির নামী তারকা বর্ষা প্রিয়দর্শিনী। ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনো দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী। তাঁর ফিল্মি কেরিয়ার প্রায় দু দশকের। তবে গত ১৩ বছর ধরে টলিউডে দেখা মেলেনি বর্ষার।

২০১৪ সালে ওড়িয়া সুপারস্টার তথা তৎকালীন সাংসদ অনুভব মোহান্তিকে বিয়ে করেন বর্ষা। যদিও বিয়ের কয়েক বছর পর বিচ্ছেদও হয়। অভিনয় ভুলে এখন বর্ষা মন দিয়েছেন রাজনীতিতে। মাস কয়েক আগেই বিজেডি-তে যোগ দেন। ওড়িয়া বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। বড়চনা আসন থেকে লড়ে ৬ হাজার ভোটে হেরে যান বিজেপি প্রার্থীর কাছে।

আরও পড়ুনঃ মায়ের শত্রুদের বেছে বেছে শাস্তি দেবে দুর্গা! হবে পাপের বিনাশ! শুরুটা কাকে দিয়ে করতে চলেছে দুর্গা? ফাঁ’স আজকের পর্ব

তবে টলিউডের ইন্ডাস্ট্রিতে যেকটি ছবি করেছেন অভিনেত্রী সেই সবকটি ছিল সুপারহিট। জিৎ, প্রসেনজিতের সাথে সব কটি ছবিতেই দর্শক তাকে অপরিসীম ভালোবাসা দিয়েছে। অভিনেত্রীকে আজও টলিউড ইন্ডাস্ট্রিতে দেখতে চান অনেক ভক্তরাই। হঠাৎ করে কেন অভিনেত্রী বিদায় জানালেন টলি ইন্ডাস্ট্রিকে সেই নিয়েও রয়েছে বড় প্রশ্ন।

Back to top button