প্রসেনজিৎ ঋতুপর্ণার সঙ্গে একই ফ্রেমে চমৎকার অভিনয়! আজ কোথায় হারিয়ে গেলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সেই প্রাণচঞ্চলা “খেন্তি”?

বহুবার বহু মানুষের কাছেই শোনা গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জীবন অনিশ্চিত। টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে।
সেরকমই বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় একটি সুপারহিট সিনেমা ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। ঋতুপর্ণা এবং প্রসেনজিতের জুটিতে এই ছবি সেই সময় ছিল সুপার-ডুপার হিট। যদিও বলা বাহুল্য আজও সেই ছবির জনপ্রিয়তা ছড়িয়ে রয়েছে। গতকালই এই ছবি আরো একবার বড়পর্দায় রিলিজ করা হয়েছে। এত বছর পরেও ছবির জনপ্রিয়তা কিন্তু কমেনি।
আপনাদের আশা করি মনে আছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিতে খেন্তি নামের একটি চরিত্র ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ওই চরিত্রে অভিনয় করা অভিনেত্রী হঠাৎ করেই হারিয়ে গিয়েছেন অভিনয় জগৎ থেকে। অভিনেত্রীকে এখন আর বড় পর্দায় দেখাই যায় না। ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত, প্রসেনজিৎ এর মত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে হঠাৎ করেই চলচ্চিত্র জগৎ থেকে হারিয়ে যান অভিনেত্রী।
দীর্ঘ-২৫ বছর পর যখন শ্বশুরবাড়ি জিন্দাবাদ আবারও সিনেমা হলে মুক্তি পেয়েছে তখন সাক্ষাৎকারে ধরা দিলেন অভিনেত্রী। জানালেন ইন্ডাস্ট্রি থেকে তার হঠাৎ হারিয়ে যাওয়ার কারণ। অভিনেত্রীর কথায়, ঋতুপর্ণা প্রসেনজিৎ তাকে অনেক সুযোগ দিয়েছেন তাদের জন্যই শ্বশুরবাড়ি জিন্দাবাদ এর মতো কয়েকটি হিট ছবিতে অভিনেত্রী অভিনয় করেছেন। কিন্তু হয়তো তার ভাগ্যে লেখা ছিল না ইন্ডাস্ট্রিতে কাজ করা তাই হয়নি।
আরও পড়ুনঃ জীবনের বিশেষ দিনে পাশে নেই নতুন! থেমে গেল প্রাণের স্পন্দন! চিরদিনের মতো চিরসখাকে হারিয়ে ফেললো কমলিনী! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো
অভিনেত্রী জানিয়েছেন, এখন তিনি বিভিন্ন শর্ট ফিল্মে কাজ করেন। কিন্তু টলিউড থেকে ডাক পান না। এর জন্য তিনি কাউকে দোষারোপ করেন না। এমনকি শ্বশুরবাড়ি জিন্দাবাদ যখন আবার নতুন করে মুক্তি পাওয়ার কথা চলছিল তখনও তাকে ডাকার কথা মনে ছিল না কারোর। হরনাথ চক্রবর্তীর অ্যাসিস্টেন্ট এর কাছ থেকেই তিনি জানতে পারেন সেই খবর। নিজে থেকেই চলে আসেন সকলের সঙ্গে দেখা করতে। তবে দর্শকের মনে প্রশ্ন অভিনেত্রীকে কি আর কোনদিনও বাংলা ছবিতে দেখা যাবে?

