ছিল না কূটকচালি ছিল না পরকীয়া, তবুও ধারাবাহিক হিট! আজও দর্শকদের নস্টালজিয়ায় ভেসে ওঠে সুবর্ণলতা!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Bengali Film Industry) এমন অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছে যারা নিজের অসামান্য অভিনয়ের পরেও টলিউডে সেভাবে পরিচিতি পাননি। আর তাদের মধ্যে অন্যতম হলো অভিনেত্রী অনন্যা চ্যাটার্জী (Ananya Chatterjee)। তিনি যে কত বড় মাপের একজন অভিনেত্রী ছিলেন তা তার অভিনয় যারা দেখেছে তারাই বলতে পারবেন। জি বাংলার ‘সুবর্ণলতা’ ধারাবাহিকের সুবর্ণলতার বড়বেলার ভূমিকায় অভিনয় করে বিপুল প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী। সেই সময় এই ধারাবাহিকটি দর্শকের এতই পছন্দের ছিল যে ধারাবাহিকটি ভুলতে পারেনি দর্শক। না ছিল কোন কূটকচালি, না ছিল পরকীয়া। তাও সাফল্যের চূড়ায় পৌঁছে গেছিল।
বড় পর্দায় অভিনয় শুরু করেন ২০০২ সালের ‘টক ঝাল মিষ্টি’ ছবি থেকে। তারপর তাকে দেখতে পাওয়া যায় বহু জনপ্রিয় ছবিতে যেমন ‘তিন কন্যা’, ‘রাত বারোটা পাঁচ’, ‘পুতুল নাচের ইতিকথা’, ‘মেঘে ঢাকা তারা’, ‘মামা ভাগ্নে’, ‘আবহমান’ প্রভৃতি।
সুবর্ণলতা ধারাবাহিকের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। জি বাংলার এই ধারাবাহিকই পরিচিতি এনে দিয়েছিল অভিনেত্রীকে। এরপর তাকে দেখা গেছে বেশ কিছু ধারাবাহিক এবং ছবিতে। জীবনের সবচেয়ে বড় পুরস্কারটি পান ঋতুপর্ণ ঘোষের ‘আবহমান’ ছবিতে অভিনয় করে। নিজের অসামান্য অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছিলেন অনন্যা। ২০১০ সালে জাতীয় স্তরের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান অনন্যা চ্যাটার্জী।
ধারাবাহিকে শেষ বার তাকে দেখা গেছিল স্টার জলসা ধারাবাহিক ‘কালী কলকাত্তাওয়ালী’তে। আবার কবে তাকে ধারাবাহিকে দেখা যাবে? এই বিষয়ে অভিনেত্রী নিজেই জানা না আপাতত তিনি ছোট পর্দায় ফিরছেন না। তিনি বর্তমানে খুব বেছে বেছে কাজ করতে চান সেই জন্যই তাকে এত কম দেখা যায় ছোট পর্দা থেকে বড় পর্দায়। মনের মত গল্প না পেলে ঠিক কাজ করতে তার ইচ্ছা করে না বলেই জানিয়েছেন।
আরও পড়ুনঃ ‘দোকানপত্র ভালো না হলে চলবে না, কোনো কুঁচকানো চামড়ার অভিনেত্রীকে নেওয়া হবে না!’- বাদ পড়লেন সাবিত্রী চট্টোপাধ্যায়! পরিচালকের কথা শুনে হতবাক চন্দন সেন!
একবার সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “সিরিয়ালের কনটেন্ট এখন অনেকটাই রিগ্রেসিভ হয়ে গিয়েছে। যদিও তা বলে কি সিরিয়াল চলছে না? টিআরপি আসছে। এত মানুষ দেখছেন। কিন্তু আমরা যখন সিরিয়ালে অভিনয় করেছি তখনও অনেক প্রগতিশীল বিষয়বস্তু নিয়ে আমরা কাজ করেছি। আমি আর পিছিয়ে যেতে চাই না। আবার পিছিয়ে যেতে চাই না। আবারও যদি সুবর্ণলতার মতো কাজ হয় মানে যখন ওই কনটেন্ট দর্শক দেখেছিলেন তখন কিন্তু সুবর্ণলতার মতো কাজ হচ্ছিল না চারিদিকে। তেমন কিছু হলে আমি অবশ্যই করব।”

