‘কাউকে অনুপ্রাণিত করার মতন কিছুই করতে পারিনি…’- ভেঙেছে ৮ বছরের সংসার! শত কষ্ট বুকে চেপে হাসি মুখে অনির্বাণ চক্রবর্তী!

বর্তমান সময় টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন অরিন্দম চক্রবর্তী (Anirban Chakrabarti)। কখনো একেন বাবু, কখনো ফেলুদার লালমোহন বাবু হয়ে পর্দায় সকলে সামনে ধরা দিয়েছে অভিনেতা। বড় পর্দা হোক বা ওয়েব সিরিজ সব জায়গাতে সমান দক্ষতার সাথে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে জায়গা তৈরি করে নিয়েছেন। একের পর এক সুপারহিট ছবি ওয়েব সিরিজ উপহার দিয়েছেন দর্শকদের অভিনয় মুগ্ধ প্রত্যেকে।

এত সাফল্য পাবার পর একের পর এক ছবিতে কাজ, টলিউডে সাফল্য পাওয়ার জন্য কী কী প্রয়োজন বলে অনির্বাণ মনে করেন? অভিনেতা বলছেন, ‘আমি অভিনয়টায় মন দেওয়া ছাড়া আর কিছুই করিনি। তাতে আমি এখন যে কাজ করছি, তাকে যদি সাফল্য বলেন, তাহলে এই অভিনয়ে মন দিয়েই পেয়েছি। এটা ছাড়া আমি আর কিছু জানি না। যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, আমি একেবারেই বাইরের লোক ছিলাম। কাউকেই আমি চিনতাম না। ৬ বছরে যা যা কাজ করেছি, সেটা আমার কাজের জন্যই এসেছে। আমি যেটা করে গিয়েছি, সেটা হল মন দিয়ে কাজ করে যাওয়া, একাগ্র থাকা। আর কী কী সাফল্যের জন্য প্রয়োজন আমি জানি না।’

একেনবাবুর বেশ কিছু সিরিজের কাজ করেছেন তিনি এছাড়াও ফেলুদার দুটি সিরিজে তাকে দেখা গিয়েছে। মুখোপাধ্যায় পরিচালিত সত্যি কিছু নেই। মৈনাক ভৌমিকের চিনি 2 সহ আরো বেশ কিছু ছবিতে কাজ করেছেন অভিনেতা। নিজের অভিনয়ের দক্ষতায় একের পর এক ছবিতে কাজ পেয়েছেন বর্তমানে বড় পর্দায় তার একিন বাবুর বেনারস রহস্যের একটি ছবি চলছে।

নিজের ব্যক্তি জীবনকে লাইমলাইটে আড়ালেই রাখতেই পছন্দ করেন অভিনেতা। তাই এখনও পর্যন্ত তাঁর সঙ্গে কোনও অভিনেত্রীর নাম জড়াতে শোনা যায়নি। নিজে সব সময়ই চারিদিকে একটি গন্ডি কেটে রাখেন। বিয়ে করেছিলেন। কিন্তু সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। আট বছরের বিয়ে ভাঙে। তারপর অনেক দিন হল তিনি একাই রয়েছেন।

আরও পড়ুনঃ ‘মেকআপ করে’ গুরুতর অবস্থায় হাসপাত ভর্তি জগদ্ধাত্রী! চোখে আইশ্যাডো, লাইনার পড়ে মৃ’ত্যুর সাথে লড়ছে জ্যাস! সমালোচনার মুখে জগদ্ধাত্রী!

প্রেমে যে অনির্বাণের আস্থা নেই তেমনটা একেবারেই নয়। তাই ৮ বছরের সংসার ভাঙার পর এখন আর বিয়ে বা কোনও সম্পর্কে জড়াতে রাজি নন অভিনেতা। প্রথমদিকে সকলে একেন বাবু হিসেবেই চিনত। তারপর যখন ভিন্ন চরিত্র করতে শুরু করলে তখন সবাই নাম জেনেছেন। ৬ বছর হয়ে গেল তার ইন্ডাস্ট্রিতে। অন্য চরিত্র দর্শক যখন দেখেছেন তাঁরা পছন্দ করেছেন। ভবিষ্যতে অভিনেতা আরো ভালো ভালো কাজ উপহার দিক দর্শকদের এটাই কাম্য।

Back to top button