বিরাট দুঃসংবাদ! গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি বিক্রম চট্টোপাধ্যায়ের মা! কি হয়েছে তাঁর? কি বলছেন ডাক্তার?

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়-এর মাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পরিবার ও অনুরাগীদের মধ্যে। কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে আইসিইউতেও রাখা হয়েছিল তাঁকে।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা পরিস্থিতির উপর নজর রাখছিলেন। তবে বর্তমানে আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তিনি। রবিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও জানা গিয়েছে।

এই বিষয়ে যোগাযোগ করা হলে খবরের সত্যতা স্বীকার করেছেন বিক্রম চট্টোপাধ্যায় নিজেই। যদিও মায়ের শারীরিক অবস্থা এবং চিকিৎসা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। পারিবারিক ও পেশাগত ব্যস্ততার কারণে এই মুহূর্তে বেশ চাপের মধ্যেই রয়েছেন অভিনেতা। ঠিক কী সমস্যার কারণে তাঁর মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

বড়পর্দা দিয়ে অভিনয় জীবন শুরু করলেও টেলিভিশনের মাধ্যমেই দর্শকের ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন বিক্রম চট্টোপাধ্যায়। ‘ইচ্ছে নদী’ ও ‘সাতপাকে বাঁধা’র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। পরে ‘পারিয়া’, ‘রাস’ এবং ‘শহরের উষ্ণতম দিনে’র মতো ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি ওয়েব সিরিজের জগতেও নিজের জায়গা তৈরি করেছেন অভিনেতা।

আরও পড়ুন: ‘আমাকে আর বাবাকে ওরা…’ প্রথম মেলায় তিষ্যার মিষ্টি অভিমান! ঘুগনি না পেয়ে মন খারাপ খুদের!

আগামী দিনে একাধিক নতুন প্রজেক্টে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়-কে। শমীক রায়চৌধুরীর পরিচালনায় ‘তারকাটা’ সিরিজে তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজও করছেন। এই সিরিজে তাঁর সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, ময়াং চ্যাং এবং সত্যম ভট্টাচার্য। অন্যদিকে, জিৎ চক্রবর্তীর পরিচালনায় ‘বাবা’ ছবিটি মুক্তি পাবে ১৯ জুন। সেখানে বিক্রমের সঙ্গে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, মমতা শঙ্কর এবং কিরণ মজুমদার।

Back to top button