বিরাট দুঃসংবাদ! বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্রের জন্য ‘চোখে জল’ সমগ্র বাঙালির!

নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে মঞ্চের চরিত্রদের পরিণত করেছেন বাস্তবে। স্বাধীনতা পরবর্তী বাংলা নাট্য জগতকে তিনি সমৃদ্ধ করেছিলেন। তার অভিনয়ে মুগ্ধ হয়েছিল অগণিত দর্শক। পরবর্তীতে তিনি হয়ে উঠেছিলেন দর্শকদের কাছে ‘বাঞ্ছারাম’। বড়পর্দায় (Cinema) করেছেন ‘দুষ্টু লোক’ এর চরিত্র। তিনি অভিনেতা মনোজ মিত্র (Manoj Mitra)।
অভিনেতা মনোজ মিত্র জন্মগ্রহণ করেন ১৯৩৮ সালে বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধুলিহর গ্রামে। ১৯৫০ সালে তার পরিবার চলে আসে ভারতে। ১৯৫৭ সাল থেকে কলকাতায় শুরু করেন মঞ্চে অভিনয় করা। ১৯৭৯ সালে অভিনয় করেন বড় পর্দাতেও। তিনি অধ্যক্ষ হিসাবে যোগ দিয়েছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের অধ্যক্ষ হিসেবে। বিভিন্ন কলেজে পড়িয়েছেন দর্শনও। মনোজ মিত্র তৈরি করেছিলেন তার নাট্যগোষ্ঠী ‘সুন্দরম’।
অশ্বথামা, অবসন্ন প্রজাপতি, নীলা, সিংহ দ্বার, লঘু গুরু, কেনারাম বেচারাম, নেকড়ে, সাজানো বাগানের মত জনপ্রিয় নাটকের রচনা করেছিলেন মনোজ মিত্র স্বয়ং। ১৯৮০ সালে জনপ্রিয় পরিচালক তপন সিনহা মনোজ মিত্রের সাজানো বাগান নাটকটি অবলম্বনে তৈরি করেন ‘বাঞ্ছারামের বাগান’ ছবিটি। এই ছবিতে বাঞ্ছারামের ভূমিকায় দেখা গেছিল মনোজ মিত্রকে। এই সিনেমা রাতারাতি জায়গা করে নেয় দর্শকদের মনে। শত্রু,ঘরে বাইরে, গণশত্রু, রাখি পূর্ণিমা, অন্তর্ধান,চরাচর ইত্যাদি ছবিতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা মনোজ মিত্র।
মনোজ মিত্রের অভিনয় আজও মনে রয়ে গেছে অসংখ্য বাঙালি দর্শকের মনে। তবে বয়স হয়েছে বেশ। বার্ধক্যজনিত কারণে অভিনয় জগত থেকে বেশ কিছু বছর ধরে দূরেই রয়েছেন অভিনেতা। এর মাঝেই খারাপ খবর এল বাংলা অভিনয় জগতের দর্শকদের জন্য। হয়ত তাকে আর কোনদিনই অভিনয় করতে দেখতে পাবেন না বাঙালি দর্শকেরা। কি সেই খারাপ খবর?
বর্ষীয়ান অভিনেতা মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে। এই খবর সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই চমকে ওঠেন তার অভিনয়ের অনুরাগীরা। শুরু হয় শোরগোল। তবে তার মৃত্যুর খবর সঠিক নয়। অভিনেতা মনোজ মিত্রের মা’রা যাওয়ার সম্পর্কে যে খবর উঠেছে তা আসলে ভুয়ো বলে জানিয়েছে নেতার পরিবার। তাহলে কি হয়েছে বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্রের?
আরও পড়ুন: রাইয়ের অফিসের অনুষ্ঠানে হাজির অনির্বাণ, কী হতে চলেছে আজকের পর্বে?
বর্তমানে খুবই গুরুতরভাবে অসুস্থ অভিনেতা মনোজ মিত্র। ৮০ বছরের এই অভিনেতা এখন রয়েছেন হাসপাতালের আইসিইউতে। গত শুক্রবার থেকে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে ভর্তি করানও হয় বিধাননগরের একটি হাসপাতালে। জুলাই মাসেই অভিনেতার পেসমেকার বসানও হয়েছিল। অভিনেতা মনোজ মিত্র তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই কামনা করছে চলচ্চিত্র জগতের এবং সাধারণ বাঙালি অভিনয় প্রেমী মানুষেরা।

