গল্পের কোনো মাথামুণ্ডু নেই!’- হাজারো অভিযোগ নিয়ে ধারাবাহিককে বিদায় জানিয়েছেন রত্না ঘোষাল! কোন কোন কারণে টেলিভিশন ছাড়লেন বর্ষীয়ান অভিনেত্রী?

পরিবর্তনে জীবনের নিয়ম যখন, তখন সেই পরিবর্তনের বাইরে যাওয়ার সাধ্যি নেই কারোর। তা কোনো ব্যাক্তি হোক বা কোনো নিয়ম। বর্তমানে, সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে সমাজের চারিদিকে যেমন অনেক কিছুই পরিবর্তন হচ্ছে তেমন বদলাতে দেখা যাচ্ছে বাংলার টলিউড ইন্ডাস্ট্রি।

নিঃসন্দেহে বলা যেতে পারে, সিরিয়ালের দুনিয়ায় একের পর এক নতুন চিন্তাধারার গল্প উপহার দিচ্ছে বাংলার দর্শকদের। এছাড়াও অনেক নতুন মুখের আগমন ঘটেছে টেলি পাড়ায়। আবার সেই নতুন মুখের ভীড়ে হারিয়ে যাচ্ছে অনেক জনপ্রিয় মুখ।

Ratna Ghoshal, Tollywood, Actress, Bengali Serial, Bengali Television, Indian Actress, Film industry, রত্না ঘোষাল, টলিউড, অভিনেত্রী, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ভারতীয় অভিনেত্রী, ফিল্ম ইন্ডাস্ট্রি

টলি পাড়ায় জানা যাচ্ছে, সম্প্রতি নাকি টেলি পর্দাকে বিদায় জানালেন বর্ষিয়ান অভিনেত্রী রত্না ঘোষাল। কিন্তু, ঠিক কোন কারণে অভিনেত্রী এমন সিদ্ধান্ত নিলেন? প্রায় বছর দুয়েক হলো প্রায় কোনো সিরিয়ালেই দেখা যাচ্ছে না রত্নাদেবীকে।

এই মুহূর্তে অভিনেত্রী রয়েছেন তাঁর স্বামীর সঙ্গে গ্যাংটকে। চোরের এক সংবাদ মাধ্যম রত্না দেবীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তিনি স্টুডিও পাড়াকে নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করেছেন। অভিনেত্রীর মতে, ধারাবাহিক আর কাজ করবেন না বলে ঠিক করেছেন। কারণ এখনকার দিনে সিরিয়ালের গল্পের কোনো ঠিক নেই।

সকাল থেকে সেটে গিয়ে বসে থাকতে হয়, গল্পের কোনো মাথামুণ্ডু নেই, জানালেন রত্নাদেবী। “সকালে সেটে গিয়ে বসে আছি, দেখি চিত্রনাট্যই পৌঁছায়নি। কতক্ষণ আর মেকআপ রুমে বসে গল্প করব। এক একদিন এমন হতো সকাল থেকে বসে আছি। বিকেল গড়িয়ে সন্ধি তখনও চিত্রনাট্য এসে পৌঁছয়নি। তাহলে, আর কখন সেটে যাবো। অভিনয়ইবা কখন করব? ওড়াই বা আমায় রাত আটটার মধ্যে ছাড়বে কি করে?” বললেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ ‘হাতে খুব বেশি সময় নেই…এখন শুধু ভালোবাসা বাকি’- ৪০ পার করেই ভালোবাসার খোঁজে স্বস্তিকা! কাদেরকে এখনো ভালোবাসতে চান অভিনেত্রী?

এক কথায় চরম অব্যবস্থার শিকার হয়ে অভিনেত্রী নিয়েছেন এই কঠোর সিদ্ধান্ত। বাধ্য হয়েই একেবারে টেলিভিশনে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই খবর শোনা মাত্রই অনেক সিরিয়াল প্রেমীদের এখন মুখভার। মূলত, টেলি পর্যায়ের অভিনেত্রীকে দেখা যেত ঠাকুমা, দিদা কিংবা শ্বাশুড়ির চরিত্রে।

Back to top button