‘ছিঃ, আমার শিক্ষক যখন এমন মন্তব্য করেন…’- উষসির পর এবার চন্দন সেন! নিজের শিক্ষকের তীব্র নিন্দা করলেন অভিনেতা!

উৎপল দত্তের (Utpal Dutt) জন্মদিন উপলক্ষে রুদ্রপ্রসাদ সেনগুপ্তর (Rudraprasad Sengupta) মন্তব্য ঝড় তুলেছিল গোটা নেটপাড়ায়। কিংবদন্তি অভিনেতা পরিচালকের ব্যাপারে এমন সমালোচনা করেছিলেন লেখক যে তা নিয়ে টলিউডের অসংখ্য অভিনেতা অভিনেত্রীরা বেশ ক্ষুব্ধ হয়ে রয়েছেন তার ওপর। উৎপল দত্তের জন্মদিনে এক সংবাদমাধ্যমে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত লেখেন, ‘উনি যে খুব বড় কমিউনিস্ট সেকথা বারবার তিনি প্রমাণ করার চেষ্টা করতেন। কিন্তু কেন? তাহলে কি মানুষ তাঁকে বামপন্থী ভাবতেন না? সেই কারণেই বারবার প্রমাণ করার চেষ্টা চালিয়ে যেতেন তিনি? এছাড়াও তিনি বলেন, “আমার অনুমান তিনি নিজেকে কমিউনিস্ট বলতেন, তাঁর সঙ্গে অভিনয় করতেন। সেটা করতে গিয়ে কয়েকটা খারাপ কাজ করতেন। তাতে দেশের কোনও উপকার হত না।’

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে। ইতিমধ্যেই অভিনেত্রী উশষী চক্রবর্তী, যিনি প্রয়াত বামপন্থী নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা তিনি সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়েছেন। অন্যদিকে এই ঘটনায় চূড়ান্ত হতাশ নাট্যকর্মী ও অভিনেতা চন্দন সেন।

তিনি বলেন, ‘রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আমার শিক্ষক আর উৎপল দত্ত আমার নাট্যগুরু। আমার শিক্ষক (রুদ্রপ্রসাদ সেনগুপ্ত) যখন এই ধরনের মন্তব্য করেন তখন ছাত্র হিসেবে আমি খুব বিব্রত ও বিষন্ন হই। কারণ ওঁরা বাংলা থিয়েটারকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যেখান থেকে আমাদের মতো ছাত্ররা উত্তরাধিকার সূত্রে অসাধারণ কিছু শিক্ষা ও প্রযোজনা পেয়েছে। সেক্ষেত্রে আমার এক শিক্ষক অপর শিক্ষক সম্বন্ধে এই ধরনের কোনও মন্তব্য করেন তাতে আমার বিস্ময় ও বিব্রত হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না।’

উৎপল দত্তের সম্পর্কে শিল্পী বলেছেন, ‘কৌতুকাভিনয়ে সঙ্গে সঙ্গে নগদ হাতে আসে। দর্শক দেখে, উপভোগ করে, অর্থ আসে হাতে হাতে। গভীর চরিত্রে সঙ্গে সঙ্গে নগদ আসে না হাতে। এই জায়গা থেকেই আমার উপলব্ধি, উৎপল দত্তের বোধহয় বন্ধু ছিল না কোনও। যাঁরা ছিলেন তাঁরা কেবলই ওঁর গুণগ্রাহী। বন্ধু নন। প্রকৃত বন্ধু তিনিই যিনি প্রশংসা করবেন অকুণ্ঠ, আবার সমালোচনাও করবেন কোনও ভয় না করে।’ রুদ্রপ্রসাদের এই মন্তব্য প্রসঙ্গে অভিনেতা ও নাট্যকার কৌশিক সেন বলেছেন, ‘রুদ্রপ্রসাদ সেনগুপ্তের অনেক গুণ রয়েছে কিন্তু ওঁর ভিতর অসূয়াটা অসুখের মতো বেড়ে যাচ্ছে।’

আরও পড়ুনঃ ‘এটাই আমার শেষ ইচ্ছে…’- নিজের শেষ ইচ্ছের কথা জানালেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়! হঠাৎ কি হলো তাঁর?

রুদ্রপ্রসাদ সেনগুপ্তের এই একটা মন্তব্য যেন তোলপাড় করে দিয়েছে গোটা নেটপাড়াকে। একসময় উৎপল দত্তের মতো অভিনেতা কাঁপিয়েছে চলচ্চিত্র জগত। উৎপল দত্তের ছবি মানেই সেটা সুপারহিট। যে কোন চরিত্রে নিজেকে সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন। কমেডি চরিত্র হোক বা ভিলেন চরিত্র সব জায়গাতেই নিখুঁত অভিনয়। তাই তার মত একজন প্রতিভাবান শিল্পীর অপমান এভাবে মেনে নিতে পারেনি কেউ।

Back to top button