শেষমেষ বাধ্য হয়েই বদলাতে হলো নায়ক, অসুস্থতার কারণে আনা হলো নতুন নায়ককে, নিজেই জানালেন অভিনেতা

সময়ের গতির সাথে তাল মিলিয়ে বয়ে চলেছে বাংলার বিনোদন জগত। এখানে কারো জন্য কিছুই আটকে থাকে না। একজনকে না পেলে তার জায়গায় হাজির থাকে আরো ১০ জন। কোন নায়কের জন্যই কোন জনপ্রিয় বাংলা ধারাবাহিক (Bengali Serial) বা সিনেমার শুটিং আটকে থাকে না।

প্রতিটি প্রোডাকশন হাউসেরই একটি নির্দিষ্ট টার্গেট থাকে। সেই টার্গেট পূরণ করতে তাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রজেক্টগুলিকে কমপ্লিট করতে হয় এবং দর্শকদের মাঝে সম্প্রচার করতে হয়। তাই সেই জায়গায় যদি দেরি হয় সেটা প্রোডাকশন হাউসের জন্য ক্ষতিকর। তাই এবার এই জনপ্রিয় নায়ককে বাদ দিয়ে নতুন নায়ক নির্বাচন করল প্রোডাকশন হাউজ।

কিছুদিন আগে থেকেই গুরুতর সমস্যায় ভুগছেন নায়ক। এ সমস্যাটা হলো তার শারীরিক অসুস্থতা। যার দরুন তিনি শুটিং করতে পারছেন না। প্রোডাকশন হাউজার থেকে বেশ কিছুদিন সময়ও নিয়েছিলেন তিনি। আরো কয়েকটা দিন শুটিং পিছিয়ে ছিল তারা। কিন্তু অভিনেতার অবস্থা তেমন ভালো না তার সুস্থ হতে আরো বেশ কিছুদিন সময় লেগে যাবে।

আরো পড়ুনঃ “আমার যেটা প্রাপ্য আমি সেটা পাবোই”, সৌমিতৃষা ‘মিঠাই’-এর সঙ্গে তুলনা টানতেই এ কী বললেন দেবচন্দ্রিমা?

এই সকল কারণে জন্যই জিৎ এর নতুন ছবি বুমেরাং থেকে বাদ পড়লেন অভিনেতা সত্যম ভট্টাচার্য। কিছুদিন আগেই তার কংজেংটিভাইসিস ধরা পড়ে। তার যা অবস্থা তাতে আরও বেশ কিছুদিন সময় লাগবে পুরোপুরি ভাবে সুস্থ হয়ে উঠতে। তাই জন্য এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হলো তার। সত্যম ভট্টাচার্য বল্লভপুরের রূপকথা সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত হন।

তাহলে এবার প্রশ্ন উঠছে তার বদলে আসতে চলেছে কোন নায়ক? জানা গিয়েছে অভিনেতা সৌরভ দাসকে এই সিনেমায় সত্যম ভট্টাচার্যের পরিবর্তে নেওয়া হচ্ছে। এবং তাকে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায়ের বিপরীতে। নিঃসন্দেহে একটি বড় সুযোগ হাতছাড়া হলো তার। তবে তার দ্রুত আরোগ্য কামনা করছেন দর্শকরা।

Back to top button