বড়সড় প্রতারণার স্বীকার শ্রীলেখা! জন্মদিনের আগেই ঘটে বিপত্তি, অসুস্থ অবস্থায় নিজেই জানালেন অভিনেত্রী

আমরা যত বেশি সোশ্যাল হচ্ছি আমাদের সোশ্যাল সিকিউরিটি তত বেশি কমছে। আজকাল সাইবার ক্রাইম (cyber crime) হরদম লেগেই আছে। প্রতি ১০ জনের মধ্যে পাঁচজন এই ক্রাইম এর শিকার হচ্ছে। এই ভয়ংকর বিষয়টি থেকে সুরক্ষিত থাকতে বর্তমানে নানা রকম নোটিশ জারি করা হচ্ছে।

টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়ার সর্বত্রই সাইবার ক্রাইম সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অগ্রিম সাবধানবাণী প্রচার করা হচ্ছে। কিন্তু এর পরেও আমরা কেউ-না-কেউ প্রতিমুহূর্তে এই অপরাধের শিকার হচ্ছি। আর এইবার সাইবার ক্রাইম এর শিকার হয়ে লক্ষাধিক টাকা হারালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

লক্ষ টাকার জালিয়াতির চক্রে ফেঁসে গেলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ৩০ অগস্ট অর্থাৎ কিছুদিন আগেই অভিনেত্রীর জন্মদিন ছিল। ঠিক তার আগের দিনই তার জীবনে ঘটলো মহাসর্বনাশ। ঘটনাটির সূত্রপাত হয় একটি ফোন থেকে। একটি অচেনা নম্বর থেকে এসেছিল ফোন। সে ফোনটি তুলতেই ঘটে বিপত্তি।

জনৈক ব্যক্তি অভিনেত্রীকে তাঁর মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। তার পর যে কী করে কী ঘটে গেল তা বুঝতে পারেননি শ্রীলেখা। অভিনেত্রী থেকে জানা যায় সেই সময় তিনি অসুস্থও ছিলেন। মূলত জ্বরে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। রক্তপরীক্ষাও করাতে হয়। এই অবস্থায় ওই অবস্থায় ওই অ্যাপ ডাউনলোড করতেই ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা খোয়া গেল শ্রীলেখার।

এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয় শ্রীলেখার সঙ্গে। তিনি বলেন, “নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যাতে আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলতে চাই না। তবে লক্ষের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি।” অভিনেত্রী জানালেন, খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে পুলিশ। এখন সবটাই সময়সাপেক্ষ। খোয়া যাওয়া টাকা কি আদৌ ফেরত পাবেন শ্রীলেখা? এখনই নিশ্চিত করে বলতে পারছেন না অভিনেত্রী।

Back to top button