‘বাবা-মা পাশে না থাকলে, আমার অবস্থাও সুশান্তের মতো হতো!’ রাজ চক্রবর্তীর মন্তব্যে চরম অবসাদে তলিয়ে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! নিয়েছিলেন আ’ত্মহত্যার সিদ্ধান্ত! কাজ করেও বদনাম, আর কাজ করতে করতেই মৃ’ত্যু!

টলিউড (Tollywood) অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। গত ২৯ শে মার্চ ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কয়েক দিন পেরিয়ে গেলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতার একটি পুরোনো সাক্ষাৎকারের ক্লিপ ভাইরাল হয়েছে, যা নতুন করে উসকে দিয়েছে ইন্ডাস্ট্রি ও শিল্পীদের সম্পর্কের সমীকরণকে। সেই ভিডিওতে রাহুলকে অত্যন্ত বিষণ্ণ এবং আবেগপ্রবণ হয়ে কথা বলতে দেখা গেছে, যা এখন অনুরাগীদের চোখে জল এনে দিচ্ছে।

ভাইরাল হওয়া সেই সাক্ষাৎকারে রাহুল মুখ খুলেছিলেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্কের তিক্ততা নিয়ে। তিনি জানিয়েছিলেন, রাজ চক্রবর্তী একবার একটি সাক্ষাৎকারে তাঁকে ‘অসৎ’ (dishonest) এবং ‘খারাপ মানুষ’ বলে তকমা দিয়েছিলেন। রাজের দাবি ছিল, রাহুল একজন চূড়ান্ত অপেশাদার অভিনেতা এবং তিনি রাহুলকে কোনোদিন কাজে নেবেন না। শুধু তাই নয়, রাজ অন্যদেরও পরামর্শ দিয়েছিলেন রাহুলকে কাজ না দেওয়ার জন্য। এই ধরনের কঠোর মন্তব্য সেই সময় রাহুলকে মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত করে তুলেছিল।

রাহুল অত্যন্ত যন্ত্রণার সঙ্গে মনে করিয়ে দিয়েছিলেন যে, রাজের সেই মন্তব্যে তাঁর পরিবারের সদস্যরা, বিশেষ করে তাঁর বাবা অত্যন্ত আঘাত পেয়েছিলেন। রাহুল বলেছিলেন, “যখন চারপাশের মানুষ এবং বাবা-মায়ের সামনে আমাকে ‘ডিসঅনেস্ট’ বলে দেওয়া হলো, তখন আমি নিতে পারিনি।” তিনি সেই সময় চরম ডিপ্রেশনে বা মানসিক অবসাদে ভুগছিলেন। রাহুল আবেগঘন গলায় এও স্বীকার করেছিলেন যে, তাঁর বাবা-মা এবং প্রিয়জনেরা পাশে না থাকলে তাঁর অবস্থাও হতে পারত প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো। এই বিস্ফোরক দাবি এখন রাহুলের অনুপস্থিতিতে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

রাহুলের এই পুরোনো ভিডিওটি এমন এক সময়ে নতুন করে ছড়িয়ে পড়েছে যখন অভিনেতার মৃত্যু নিয়ে টলিউডে চরম অস্থিরতা চলছে। ২৯শে মার্চ ‘ভোলেনাথ পার করবে’ সিরিয়ালের শুটিং করতে গিয়ে জলে ডুবে তাঁর মৃত্যু হয়। আর্টিস্ট ফোরাম এবং রাহুলের পরিবারের অভিযোগ, প্রোডাকশন হাউসের গাফিলতির কারণেই এমনটা ঘটেছে। এই মৃত্যুর প্রতিবাদে এবং কাজের জায়গায় নিরাপত্তার দাবিতে আগামী ৭ই এপ্রিল থেকে বাংলা বিনোদন জগতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে রাহুলের সেই পুরোনো মানসিক লড়াইয়ের কথা শুনে ক্ষোভে ফেটে পড়ছেন তাঁর ভক্তরা।

আরও পড়ুনঃ প্রিয় বন্ধুর শোক যেন বাকশক্তি কেড়ে নিল রুকমার! গলার অবস্থা শোচনীয়! কর্মবিরতি সভায় রুকমার অভিনেত্রীর অবস্থা দেখে উদ্বিগ্ন ভক্তরা!

অভিনেতার অকাল প্রয়াণের পর তাঁর এই না বলা কষ্টগুলো এখন টলিউডের অন্দরমহলের অন্ধকার দিকটাকে সামনে এনে দিয়েছে। রাহুল তাঁর সাক্ষাৎকারে বুঝিয়ে দিয়েছিলেন, সফল ক্যারিয়ারের আড়ালে একজন শিল্পীকে কতটা মানসিক লড়াই লড়তে হয়। আজ রাহুল নেই, কিন্তু তাঁর ফেলে যাওয়া সেই কথাগুলো ইন্ডাস্ট্রির নীতি-নৈতিকতা এবং সহমর্মিতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। অভিনেতার অনুরাগীরা এখন কেবল একটাই দাবি তুলছেন রাহুলকে হারানোর শোক যেন বিফলে না যায় এবং দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়।

Back to top button