‘কথা দিয়েও যোগাযোগ করেনি…’- হঠাৎ ধারাবাহিক থেকে বাদ! ২০০ দিনেরও বেশি বন্ধ কাজ! আসল কারণটা সামনে আনলেন তনিমা সেন!

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী তনিমা সেন (Tanima Sen)। বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন জগতে তার অবদান সত্যি অনস্বীকার্য। তিনি চলচ্চিত্র এবং টেলিভিশন (Bengali Television) অভিনেত্রী হিসেবে জনপ্রিয়, তবে তিনি একজন থিয়েটার শিল্পী হিসেবে শুরু করেছিলেন নিজের অভিনয় ক্যারিয়ার। ১৯৮৪ সালে, তিনি একটি স্থানীয় থিয়েটার গ্রুপে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।
এরপর একের পর এক ছবিতে, ধারাবাহিকে কাজ করেছেন। কমেডি চরিত্রে তার অভিনয় সত্যি ছিল অতুলনীয়। তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় ছবি হল গোগোলের কীর্তি, অভিশপ্ত নাইটি, পথের শেষ কথা, প্রেম বাই চান্স, বন্ধু এসো তুমি, প্রেমের ফান্দে কাকাতুয়া সহ আরও অনেক। এছাড়াও টেলিভিশনের পর্দায় তাঁর জনপ্রিয় ধারাবিক হল জন্মভূমি, রূপকথা, লাবনীর সংসার, শ্বাশুড়ি জিন্দাবাদ, বিবি চৌধুরানী ইত্যাদি। বর্তমানে খুব একটা টিভির পর্দায় দেখা যায় না অভিনেত্রীকে।

স্টার জলসা-র ‘উড়ান’ ধারাবাহিক থেকে হঠাৎই বাদ গিয়েছেন তিনি। ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকেও তেমনই দেখা যাচ্ছে না তাঁকে। কিন্তু হঠাৎ করে কেন ধারাবাহিক জগৎ থেকে বাদ পড়লেন অভিনেত্রী সেই নিয়ে বারবার বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে। অভিনেত্রী একাধিক ক্ষেত্রে জানিয়েছেন হয়তো অভিনেত্রীর স্পষ্ট কথা বলার জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। আবার অন্য কারণও হতে পারে। বর্তমান সময়ে ধারাবাহিক জগৎ থেকে বহু বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রী হারিয়ে যাচ্ছে।
সাক্ষাৎকার অভিনেত্রী জানিয়েছেন, ‘একসময় আমি ধারাবাহিককে টেলিভিশনের পর্দায় কাজ করেছি বলে আজ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছি। এমন সময় অনেক এমন অনেক সময় হয়েছে একটা ধারাবাহিকে কাজ করার পাশাপাশি অন্য ধারাবাহিকে কাজ করার সুযোগ এসেছে। কিন্তু যেহেতু একটা ধারাবাহিকে আমি কাজ করছি তাই অন্য ধারাবাহিকে কাজ করতে পারিনি। কিন্তু পরে যখন আমি ফাঁকা সময় পেয়েছি তাদের কে আবার ডেকে বলেছি এখন আমি ফাঁকা আছি কাজ করতে চাই। কিন্তু তারা আমাকে কথা দিয়েও পরে আর যোগাযোগ করেনি। হয়তো আমাকে নেওয়ার ভাবনা চিন্তা আসেনি। কিংবা আমাকে দেওয়ার মতো চরিত্র ছিল না তাদের কাছে।’
আরও পড়ুনঃ কর্ণকে টেনে হিচড়ে হাজির করল শিবপ্রসাদ! শয়তানের মুখোমুখি পরশুরাম! দুর্ধর্ষ আজকের পর্ব!
তবে নানান কারণেই হোক অভিনেত্রী বাদ পড়েছেন বিভিন্ন ধারাবাহিক থেকে। মাঝে তিলোত্তমা কাণ্ডে গর্জে উঠেছিলেন অভিনেত্রী। এমনকি তিলোত্তমার বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গেও কথা বলেছিলেন। যার কারণে বেশ ক্ষোভের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

