সিরিয়াল সিনেমার পর এবার ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে শ্বেতা, জনপ্রিয় পরিচালকের সিরিজে প্রথম ওটিটিতে পদার্পণ অভিনেত্রীর

এই প্রতিযোগিতার যুগে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) এসেছে অনেক নতুন অভিনেতা অভিনেত্রী। তাদের মধ্যে কেউ কেউ দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছে, আবার কেউ কেউ সেটা না করতে পেরে চিরতরে হারিয়ে গিয়েছে। তবে যে তারকারা দর্শকদের কাছে তাদের মনে তো বিরাট অংশ দখল করতে সক্ষম তাদের মধ্যে অন্যতম হলেন শ্বেতা ভট্টাচার্য।
সিনেমার পর এবার ওয়েব সিরিজে শ্বেতা
ব্যাক্তিগত জীবনে দুর্ভোগ দেখা দিলেও পেশাদার জীবন বেশ ভালই কাটছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এর। কালকেই তার প্রেমিক রুবেলের দুর্ঘটনার কথা শোনা গিয়েছিল। তবে এখন অনেকটা সুস্থ রয়েছেন অভিনেতা। তাই এখন নিশ্চিন্তে কাজে মন দিয়েছেন শ্বেতা। হাতে রয়েছে নতুন নতুন সিরিজ (Web series)।
ছোটপর্দা দিয়েই তার কেরিয়ারের শুরু হয়। তবে ইতিমধ্যে বড়পর্দায় তার হাতেখড়ি হয়ে গিয়েছে। দেবের বিপরীতে ‘প্রজাপতি’ ছবিতে তাকে দেখা গিয়েছে। এবার হাতেখড়ি হতে চলেছে তার ওয়েব সিরিজে। ছোটপর্দা, বড়পর্দা, ওয়েব সিরিজ সবকিছুতেই চুটিয়েই অভিনয় করছেন তিনি।

সম্প্রতি শেষ হয়েছে সোহাগ জল
সম্প্রতি তার ধারাবাহিক ‘সোহাগজল’ শেষ হয়েছে। ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের মাধ্যমে তার জনপ্রিয়তা শীর্ষে পৌঁছেছিল। ফলে এখন একের পর এক কাজের অফার আসছে তার কাছে। ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার সিরিজে দেখা যাবে শ্বেতাকে। খুব তাড়াতাড়ি শুরু হবে তার কাজ।
এছাড়াও অভিনেত্রীর হাতে রয়েছে আরও একটি কাজ। মীর ফলক পরিচালিত ‘সুরিন্দর ফিল্মস’-এর ওটিটি প্ল্যাটফর্ম ‘আড্ডাটাইমস্’-এর জন্য তৈরি সিরিজে একটি গুরুত্বপুন ভুমিকায় দেখা যাবে শ্বেতাকে। ফলে সমস্ত কাজের জন্য এখন নিজেকে প্রস্তুত করছেন তিনি।

