বিরাট দুঃসংবাদ! মস্তিষ্কে র’ক্তক্ষরণ! গুরুতর অবস্থায় ফের হাসপাতালে ‘অমর সঙ্গী’র পরিচালক সুজিত গুহ! অর্থের অভাবে চিকিৎসায় বাধা! সাহায্যের আবেদন টলিপাড়ার!

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক সুজিত গুহ ফের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এই খবর সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে টলিউড মহলে।
কয়েক সপ্তাহ আগেই মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ফের শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাঁকে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সহকর্মী, শিল্পী এবং অনুরাগীরা।
শুধু শারীরিক সমস্যাই নয়, পরিচালকের বর্তমান আর্থিক পরিস্থিতিও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। চিকিৎসার ব্যয়ভার সামলাতে সমস্যার মুখে পড়েছেন তিনি বলে জানা গিয়েছে। সেই কারণেই টলিউডের পরিচালক সংগঠন সদস্যদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। পাশাপাশি সমাজমাধ্যমেও সাহায্যের আবেদন তুলে ধরা হয়েছে।
বাংলা বাণিজ্যিক সিনেমার সাফল্যের ইতিহাসে সুজিত গুহ একটি গুরুত্বপূর্ণ নাম। আশির দশক থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে তিনি একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। তাঁর পরিচালনায় কাজ করেছেন বাংলা চলচ্চিত্রের একাধিক তারকা অভিনেতা ও অভিনেত্রী। বহু শিল্পীর কেরিয়ার গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য।
আরও পড়ুনঃ ‘ওনাকে ছোট থেকেই পছন্দ করি…’ স্বপ্ন পূরণ! ছোটবেলার ক্রাশের স্ত্রী এবার অলকানন্দা! অভিনেতা গৌরবের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন অভিনেত্রী!
‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালোবাসা’, ‘ঝংকার’, ‘দোলা’, ‘চাঁদা’ সহ একাধিক সফল ছবি আজও দর্শকদের মনে জায়গা করে রয়েছে। বাংলা সিনেমার এই অভিজ্ঞ নির্মাতার অসুস্থতার খবরে গোটা চলচ্চিত্র জগৎ উদ্বিগ্ন। সকলেই তাঁর দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রার্থনা করছেন।

