ডিভোর্সের পরেও একসঙ্গে সুদীপ-পৃথা! সন্তানদের জন্যই কি ফের কাছাকাছি ‘চিরসখা’-র স্বতন্ত্র? মুখ ঢেকে প্রাক্তন বউকে নিয়ে কোথায় চললেন অভিনেতা?

টলিপাড়ার অন্দরমহলে সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তীর সম্পর্ক এক সময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। জনপ্রিয় এই জুটির হঠাৎ ডিভোর্সের ঘোষণায় চলতি বছরে চমকে গিয়েছিলেন অনুরাগীরা। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে আলাদা হওয়ার কথা স্বীকার করেন সুদীপ নিজেই। যদিও বিচ্ছেদের পরও তাঁদের গল্প যে এখানেই শেষ হয়নি তারই ইঙ্গিত মিলছে বারবার। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো নতুন করে কৌতূহল বাড়িয়েছে নেটপাড়ায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যায় মুখে মাফলর জড়িয়ে রেখেছেন সুদীপ। তাঁর পিছনেই হাঁটছেন পৃথা দুই ছেলে বালি ও ঋদ্ধিকে নিয়ে। পরিবারকে নিয়ে একসঙ্গে ঘুরতে যাওয়ার এই মুহূর্ত দেখে প্রশ্ন উঠছে তবে কি সব মান অভিমান মিটিয়ে আবার কাছাকাছি তাঁরা। ভিডিয়োর সঙ্গে সুদীপ লিখেছেন শীতকাল মানেই তাঁর কাছে আলিপুর চিড়িয়াখানা আর চড়ুইভাতি। সন্তানদের সঙ্গে সেই পুরনো অভ্যাসই তিনি এখন উপভোগ করছেন বলে জানান অভিনেতা।

ডিভোর্সের পর কয়েক মাস আলাদা থাকার সিদ্ধান্ত নিলেও দুই ছেলের কথা ভেবেই ফের একসঙ্গে থাকার পথে হাঁটছেন তাঁরা এমনটাই জানা গিয়েছে। এক সাক্ষাৎকারে সুদীপ নিজেই জানিয়েছিলেন যে কোনও সম্পর্কেই মতবিরোধ থাকে। প্রত্যেকে আলাদা মানুষ হওয়ায় আলাদা মতামত থাকবেই তবে এখন তাঁরা একসঙ্গেই থাকছেন। এই বক্তব্যই যেন বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দেয় বলে মনে করছেন অনেকেই।

২০২৫ সালের দুর্গাপুজোয় ঠাকুর বরণ করার ছবি শেয়ার করার পর নেটপাড়ায় নানা মন্তব্যের মুখে পড়তে হয়েছিল পৃথাকে। সেই সময়েই স্পষ্ট ভাষায় তিনি লিখেছিলেন যে বালি ও ঋদ্ধির বাবা মা হিসেবেই তাঁরা চিরকাল থাকবেন। নিজের ভবিষ্যৎ সিদ্ধান্ত যাই হোক না কেন সন্তানদের মা হিসেবে তাঁর দায়িত্ব ও অধিকার অটুট থাকবে বলেই জানান তিনি। শাখা পলা সিঁদুর পরার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন পৃথা।

আরও পড়ুনঃ লগ্নজিতার পর এবার মধুবন্তী! গান গাইতে উঠে চরম হে’নস্থার শিকার গায়িকা! মঞ্চে গান গাইতেই কেড়ে নেওয়া হল মাইক্রোফোন!

উল্লেখ্য সুদীপের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী দামিনী বেনি বসুর সঙ্গে তাঁর একটি কন্যাসন্তান রয়েছে। সেই সম্পর্ক ভাঙার পর বয়সের ফারাক সত্ত্বেও পৃথার প্রেমে পড়েন তিনি। নৃত্যশিল্পী পৃথার চোখ আর ব্যক্তিত্বেই মন হারান অভিনেতা। একসময় তাঁদের ভালোবাসার মুহূর্তে ভরে উঠত সমাজমাধ্যম। আজ বিচ্ছেদের ঘোষণার পরেও সন্তানদের ঘিরে ফের এক ফ্রেমে ধরা দেওয়াই প্রমাণ করছে সম্পর্কের সমীকরণ এখনও সম্পূর্ণ বদলায়নি।

Back to top button