স্বর্ণযুগের উজ্জ্বলতম নক্ষত্র সুচিত্রা সেন! কেন আচমকা গায়েব হয়ে গিয়েছিলেন অভিনেত্রী? কেন বেছে নিয়েছিলেন অজ্ঞাতবাসের পথ?

বাংলা সিনেমার (Bengali film) ইতিহাসে এমন এক সময় ছিল, যখন প্রতিটি সিনেমা ছিল শিল্পের প্রতিচ্ছবি। গল্প, অভিনয়, সংগীত— সবকিছু মিলিয়ে স্বর্ণযুগের সিনেমাগুলো আজও অমূল্য রত্ন হয়ে রয়েছে। উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়— একের পর এক কিংবদন্তি অভিনেতার হাত ধরে বাংলা সিনেমার সে সময় হয়েছিল গৌরবময়। দর্শকের ভালোবাসা, জনপ্রিয়তা আর নস্টালজিয়ার মোড়কে সেই যুগ আজও অমর।

এই স্বর্ণযুগের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন সুচিত্রা সেন। ব্যক্তিত্ব, রূপ, গ্ল্যামার, অভিনয় দক্ষতা— সব মিলিয়ে তিনি ছিলেন এক রহস্যময় অভিনেত্রী। পর্দায় যেমন রোমান্টিক চরিত্রে তাঁকে পছন্দ করত দর্শক, বাস্তবেও তেমনই ছিল তাঁর চারপাশে এক আভিজাত্যের আভা। কখনও ‘সপ্তপদী’-তে রিনা ব্রাউন, কখনও বা ‘দীপ জ্বেলে যাই’-এর রাধা মিত্র— প্রতিটি চরিত্রেই তিনি ছিলেন অনবদ্য। কিন্তু এই রহস্যময়ী নায়িকা হঠাৎ করেই সিনে দুনিয়া থেকে সরে দাঁড়ালেন। কেন?

উত্তম কুমার এবং সুচিত্রা সেন— বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি। ‘হারানো সুর’, ‘সপ্তপদী’, ‘সাগরিকা’, ‘গৃহদাহ’-এর মতো একাধিক ব্লকবাস্টার সিনেমায় তাঁদের অনবদ্য রসায়ন দেখে অনেকেই ভাবতেন, বাস্তবেও কি তাঁদের মধ্যে কিছু ছিল? কানাঘুষো শোনা যেত, তাঁদের মধ্যে গোপন সম্পর্ক ছিল। যদিও এই জল্পনায় কোনও দিনই সিলমোহর দেননি তাঁরা।

সুচিত্রার অভিনয় ছাড়ার আসল কারণ! কী ঘটেছিল?

একটা সময় পর সুচিত্রা সেন হঠাৎ করে সিনেমা ছেড়ে দেন। তখন অনেকেই বলেছিলেন, উত্তম কুমারের সঙ্গে আর অভিনয় করতে পারবেন না বলেই তিনি সরে দাঁড়িয়েছেন। তবে আসল সত্যিটা অন্য ছিল। অভিনেত্রী মুনমুন সেন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মা সুচিত্রা সেন চিত্রনাট্যের মান কমে যাওয়ার কারণে অভিনয় ছেড়েছিলেন।

আরও পড়ুনঃ একসঙ্গে ১১ জনের মৃ’ত্যু! মাত্র চার মাসের মেয়েকে হারানোর অবসাদ! কিভাবে নিজেকে সামলেছিলেন অভিনেতা?

উত্তম কুমারের প্রয়াণের পর আর পথ খুঁজে পাননি সুচিত্রা

সুচিত্রা সেন যেসব পরিচালকের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করতেন, তাঁরা একে একে প্রয়াত হন। ১৯৮০ সালে উত্তম কুমারের মৃত্যুর পর সুচিত্রার প্রশ্ন ছিল— “এখন আমি কার সঙ্গে অভিনয় করব?” তিনি বুঝতে পারছিলেন না, কোন গল্পে, কোন পরিচালকের সঙ্গে তিনি কাজ করবেন। সেই অসহায়তা থেকেই তিনি অভিনয় ছেড়ে দেন। এরপর একান্তে জীবন কাটিয়েছিলেন, মিডিয়া থেকে দূরে থেকেছিলেন, রেখে গিয়েছিলেন এক রহস্যময় উপস্থিতি, যা আজও তাঁকে ঘিরে রহস্য জিইয়ে রেখেছে।

Back to top button